=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাংসদ পদ থেকে ইস্তফা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট খবর! আচমকা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। তাঁর এহেন আচমকা ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন হরদীপ সিং পুরী

সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, হরদীপ সিং পুরী উত্তরপ্রদেশ থেকে তাঁর অধিষ্ঠিত রাজ্যসভা আসন থেকে পদত্যাগ করেছেন।

রাজ্যসভা সচিবালয় থেকে জারি করা এক বুলেটিনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুলেটিন অনুসারে, হরদীপ সিং পুরী উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং চেয়ারম্যান তা গ্রহণ করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এল. মুরুগানের পদত্যাগের পর আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। এর কয়েকদিন আগেই হরদীপ সিং পুরী মধ্যপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হন।

৩ নভেম্বর, রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ের পর হরদীপ পুরীর মনোনয়ন গ্রহণ করেন। কংগ্রেস নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের উত্থাপিত আপত্তি খারিজ করে দেওয়া হয়। অন্য দুই প্রার্থী, রাজকুমার লোহানি এবং কান্তে সায়ান্নার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনিই নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে থেকে যান। পরবর্তীকালে ৫ নভেম্বর তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ হাওড়ার চাপ কমাতে শালিমারে সরল ৪টি ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের

 

 

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর জল্পনা তুঙ্গে

এর আগে ৫ অক্টোবর, বিজেপি উত্তর প্রদেশের ১০টি শূন্য রাজ্যসভা আসনের জন্য আটজন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে। এই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিএল ভার্মার নাম অন্তর্ভুক্ত না থাকায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment