=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাত বছর ধরে হিন্দু সেজে বসবাস! কালীপুজোয় অশান্তি করে বালুরঘাটে আটক ৫ বাংলাদেশি

আনিষা চৌধুরী, কলকাতা: আরও একবার প্রশ্নের মুখে দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তে কড়া নজরদারি, নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও কীভাবে বেআইনি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হচ্ছে। বিশেষ করে পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করলে তা প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কীভাবে, উঠছে সেই প্রশ্নও। এবার এমনই একটি ঘটনা সামনে এল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হিলি (Hili) ব্লকের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায়।

ঠিক কী ঘটেছে?

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে। স্থানীয় শিবাজী সংঘের কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় নাচের সময় ক্লাব সদস্য সুমন সরকার ও আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে গড়ায় এবং আকাশ জখম হয়। ক্লাবের সদস্যদের মধ্যস্থতায় প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া হলেও অভিযোগ, বিসর্জন শেষে বাড়ি ফিরে আকাশ ধারালো অস্ত্র নিয়ে সুমনের বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ। পরদিন সকালে বিষয়টি মেটাতে পুজো প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে ফের উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রথমে আকাশের বাবা সৌরভ দাসকে আটক করে।

এরপর আকাশের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই এক মহিলা-সহ পরিবারের আরও তিন সদস্যকে আটক করা হয় বলে জানা যাচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হতেই সামনে আসে পরিচয় সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগ। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই পরিবারটি বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন ধরে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে ভারতে বসবাস করছিল। হিন্দু পরিচয় ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় সাত বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় এলাকা থেকে উজাল সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল পরিবারটি। অভিযোগ, ভারতে এসে পরিবারের সদস্যরা নিজেদের আসল পরিচয় আড়াল করে হিন্দু নাম ব্যবহার করতে শুরু করেন। প্রতিবেদনে পরিবারের সদস্যদের মধ্যে আকাশের বাবা সৌরভ দাস, মা পিঙ্কি (সাহানারা বিবি), ভাই রাহুল এবং বোন খুশি দাসের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে আধার ও ভোটার কার্ড-সহ ভারতীয় নথি সংগ্রহের অভিযোগ রয়েছে। এমনকি, সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় তাঁদের ভোটার কার্ড বাতিল হওয়ার পরেও তাঁরা সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছিলেন বলে পুলিশ সূত্রের দাবি। তল্লাশিতে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারত ও আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব নয়! জানালেন বাংলাদেশের বিদ্যুৎমন্ত্রী

আরও উল্লেখযোগ্য বিষয় হল, পরিচয় সংক্রান্ত এই তথ্য সামনে এসেছে একটি স্থানীয় বিবাদ ও পুলিশি তদন্তের সূত্র ধরে। অর্থাৎ, বিসর্জনের শোভাযাত্রায় দুই যুবকের মধ্যে বচসা না হলে হয়তো এই পরিবারের পরিচয় নিয়ে কোনও তদন্তই হত না। হিলি থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন, অনুপ্রবেশ ও পরিচয় ভাঁড়ানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, কীভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল এবং এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

Leave a Comment