বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ (India Vs New Zealand)। পাঁচ ম্যাচের এই সিরিজের চতুর্থ ম্যাচটি হবে নিউজিল্যান্ডের অকল্যান্ড স্টেডিয়ামে। আর ঠিক সেই ম্যাচের আগেই টি-টোয়েন্টি দলে যোগ দিলেন ভারতীয় ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। যেখানে এই ভারতীয় তারকা টি-টোয়েন্টি দলের অংশই নন, সেই পর্বে দাঁড়িয়ে দলে যোগ দেওয়ার সাথে সাথে অভিষেক শর্মাদের সাথে অনুশীলন করতেও দেখা গেল তাঁকে। কিন্তু কেন হঠাৎ টি-টোয়েন্টি দলে যোগ দিলেন গিল?
হঠাৎ কেন টি-টোয়েন্টি দলের অনুশীলনে গিল?
জানিয়ে রাখি, পাঁচ মাসের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে ওয়ান ডে সিরিজ। আর সেই আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অকল্যান্ড স্টেডিয়ামে। মূলত সে কারণেই ওই মাঠ এবং সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে আগে ভাগে নিউজিল্যান্ডের অকল্যান্ড স্টেডিয়ামে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন শুভমন গিল। তিনি একা নন, এদিন উইকেট রক্ষক কেএল রাহুল এবং গুরনুর ব্রারকেও অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে টি-টোয়েন্টি দলে যোগ দেননি তিনি।
সহজ ভাষায় বলতে গেলে, আসন্ন ওয়ানডে সিরিজকে গুরুত্ব দিয়েই আগেভাগে অকল্যান্ড স্টেডিয়ামে টি-টোয়েন্টি দলের সদস্যদের সাথেই অনুশীলন শুরু করে দিলেন গিলরা। কয়েকটি প্রতিবেদনে আবার এও দাবি করা হচ্ছে, অকল্যান্ড স্টেডিয়ামে গিল আলাদা করে নেটে অনুশীলন করেছিলেন। সেই সময় তাঁকে বল করছিলেন লাল বলের বোলাররা। এক কথায় বলা যায়, কোনও দিক থেকেই অনুশীলনে কমতি রাখছেন না অধিনায়ক। কারণ ওয়ানডে সিরিজের পরই আসন্ন নভেম্বরে রয়েছে টেস্ট সিরিজ।
🚨Shubman Gill, KL Rahul, Gurnoor Brar have joined the Indian squad but Gill was seen wearing fitness tracking device temple. @CricSubhayan with the full report from Auckland
#NZvIND pic.twitter.com/nOh3cHhHYk
— RevSportz Global (@RevSportzGlobal) October 29, 2026
আরও পড়ুন: হেরে গেলেন মেসি, বিশ্বের ‘সর্বকালের সেরা’ ব্যালন ডি’অরজয়ী হলেন রোনাল্ডো
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের বিগত তিনটি ম্যাচ জিতেছে ভারত। সেই সূত্রে এই মুহূর্তে 3-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে 30 অক্টোবর। পরবর্তীতে পাঁচ নম্বর অর্থাৎ শেষ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে পহেলা নভেম্বর তারিখে। তারপর শুরু হবে ওয়ানডে সিরিজ। একদিনের সিরিজ শেষ হলেই লাল বলের ক্রিকেটে ফিরবে ভারত।