=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সৌরভের আপত্তি সত্বেও মুক্তি পেল ‘দুসরা’, কেন মহারাজের আবেদন মানল না হাইকোর্ট?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতীয় ক্রিকেট দলের বদলে যাওয়ার কাহিনী এবং এক সাধারন মেয়ের ব্যক্তিগত কঠিন লড়াই নিয়ে তৈরি ছবি দুসরা। যদিও এতে আপত্তি ছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। 23 অক্টোবর, শুক্রবার এই ছবির রিলিজ আটকাতে, দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন দাদা। তবে ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত। যার জেরে নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। যদিও আজ অর্থাৎ শুক্রবারও আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা।

কেন দাদার আবেদন মানলো না দিল্লি হাইকোর্ট?

সদ্য মুক্তি পাওয়া ছবিটি নিয়ে মহারাজ সৌরভ গাঙ্গুলির অভিযোগ ছিল, তাঁর থেকে কোনও রকম অনুমতি না নিয়েই ওই ছবিতে তাঁর ব্যক্তিগত জীবন, পরিচয় থেকে শুরু করে ব্যক্তিগত সাফল্য সহ ক্রিকেট জীবনের একাধিক বিষয় দেখানো হয়েছে। ঠিক সে কারণেই ছবিটির রিলিজ আটকাতে, দিল্লি হাইকোর্টে আবেদন রেখেছিলেন সৌরভ। তবে বৃহস্পতিবার সেই আবেদন রাখেনি আদালত। ফলে আইনি বিতর্কের মধ্যেই মুক্তি পেল ছবিটি।

ঠিক কোন কারণে সৌরভের আবেদন মেনে আদালত ছবিটির রিলিজে স্থগিতাদেশ দিল না তা স্পষ্ট নয়। তবে জানিয়ে রাখি, এই ছবিটিতে দেখানো হয়েছে 2002 সালের জুলাই মাসের ন্যাটওয়েস্ট সিরিজ। সেই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল ভারত। তারপরেই লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সৌরভ। সেই আসল দৃশ্য ছবিতে দেখানোয় আপত্তি প্রকাশ করেছেন দাদা। তৈরি হয়েছে আইনি জটিলতা।

আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপির অনুষ্ঠান মঞ্চে নচিকেতা, বালি মাফিয়াকেও সংবর্ধনা, তুমুল বিতর্ক

উল্লেখ্য, নতুন ছবিটিতে মূলত দুটি কাহিনী দেখানো হয়েছে। 1991 থেকে 2001 সালের সময়টাকে ধরে একদিকে ভারতীয় দলের বদলে যাওয়ার কাহিনী। অন্যদিকে এক সাধারণ নারীর ব্যক্তিগত লড়াই নিয়েই তৈরি হয়েছে ছবিটি। এতে নব্বইয়ের দশকে সৌরভের নেতৃত্বে কীভাবে ভারতীয় দলের বদল ঘটলো, টিম ইন্ডিয়া আরও শক্তিশালী হল এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে একটি সাধারণ মেয়ে লড়াই করে কীভাবে বাঁচতে শিখলো, সেটাই ছবির প্রধান বিষয়বস্তু।

Leave a Comment