=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হঠাৎ বদলে গেল মোহনবাগানের ISL সূচি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন্ন 23 ও 29 এপ্রিল বাংলায় দু দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এরপর 4 মে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। যার কারণে পিছিয়ে গিয়েছিল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা ডার্বির দিনক্ষণ। এবার পিছিয়ে গেল মোহনবাগানের (Mohun Bagan Super Giant) গুরুত্বপূর্ণ ম্যাচ। তাছাড়াও বাগানের ISL সূচিতে এসেছে বেশ কিছু বদল।

মোহনবাগানের ISL সূচিতে বদল

আগেই জানা গিয়েছিল এ বছর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ যেহেতু 4 মে তাই 3 মে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে না মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ কলকাতা ডার্বি। সেই ডার্বি ঠিক কবে এবং কোথায় হবে সে বিষয়ে কিছুই জানায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও ফেডারেশনের একটি সূত্র দাবি করছে, পরবর্তীতে ডার্বি যবেই হোক না কেন হবে সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুবভারতীতেই।

এসবের মাঝেই আগামী 4 এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান। এই ম্যাচের পর 12 এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। তবে ম্যাচটি যেহেতু কলকাতায় এবং বিধানসভা নির্বাচনের আগে ফলে দর্শক সংখ্যা সীমিত থাকবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন।

অবশ্যই পড়ুন: বান্ধবীকে মার্সিডিজ উপহার হার্দিক পান্ডিয়ার, দাম জানলে চমকে যাবেন!

এদিকে 26 এপ্রিল ইন্টার কাশির বিরুদ্ধে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে শোনা যাচ্ছে, সেদিন হচ্ছে না বাগানের ম্যাচ। সেই ম্যাচ পিছিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনের তরফে প্রকাশ্যে আসা নতুন সূচি অনুযায়ী, আগামী 26 এপ্রিলের ম্যাচ 12 মে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই দিন ইন্টার কাশির বিরুদ্ধে মাঠে নামবে বাগান ব্রিগেড।

Leave a Comment