=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“হনুমান চালিশা পাঠ করে গেছি” প্রধানমন্ত্রীকে ভিডিও কলে স্মৃতিচারণ ক্যাপ্টেন স্মিতের

অনন্যা সরকার, নয়াদিল্লি: আক্রমণের মুখে পড়েও ভয়াবহ বিমান দুর্ঘটনা আটকে দেওয়া ফ্লাইদুবাইয়ের সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের (Captain Smit Machchhar) সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (২ অক্টোবর) ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। স্মিত তাঁর অভিজ্ঞতা এবং সেই ঘটনার সময় কীভাবে তিনি সাহস সঞ্চয় করেছিলেন, তা প্রধানমন্ত্রীকে জানান। নরেন্দ্র মোদী তাঁর সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। 

প্রধানমন্ত্রী সঙ্গে ভিডিও কলে কথা ক্যাপ্টেন স্মিতের 

ভিডিও কলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ক্যাপ্টেন স্মিত। প্রধানমন্ত্রী তাঁকে সহানুভূতি জানিয়ে বলেন, “আমার সামনে যদি আপনি আবেগপ্রবণ না হন, তাহলে আর কোথায় হবেন?” নরেন্দ্র মোদী বলেন, ক্যাপ্টেন স্মিত সবার আগে যাত্রীদের কথা ভেবেছেন। স্মিত বলেন, তাঁর মনে হচ্ছিল বিমানটি ক্র্যাশ করে যাবে। তাই তিনি তাঁর যতটা সাধ্য, সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। সেই পরিস্থিতিতে তিনি মনে বল পাওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করছিলেন। তিনি সবাইকে মরতে দেখতে চাননি। 

ক্যাপ্টেন স্মিত এও বলেন যে, “সবাইকে আমি বাঁচাইনি, বাঁচিয়েছেন হনুমানজি।” তিনি ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, যাত্রীদের বাঁচাতে গিয়ে তিনি এতটাই গুরুতর আহত হয়েছিলেন যে, জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রধানমন্ত্রী সাহসী ক্যাপ্টেনের প্রশংসা করে বলেন যে, “আপনি বিশ্বকে দেখিয়েছেন অহিংসা কী। গোটা দেশ আপনার পাশে আছে”।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল মুম্বই-দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ককরোচদের

দুবাই থেকে ইজরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সহ-পাইলট মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিমানটিকে ভূপতিত করার চেষ্টা করেন। আজ ইউপিএসসি-র শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের প্রশংসা করেন। তিনি বলেন, ক্যাপ্টেন স্মিত ৯/১১-এর মতো একটি ঘটনাকে আটকে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হওয়া সেই সন্ত্রাসবাদী হামলার কথা উঠে আসে, যেখানে আল-কায়েদার জঙ্গিরা যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল।

যাত্রীদের উদ্ধার করতে গিয়ে ক্যাপ্টেন স্মিত গুরুতর আহত হন, তবে এখন তিনি বিপদমুক্ত। বুধবার, ৩০ সেপ্টেম্বর সৌদি আরবের তাবুকে বিমানটিকে অবতরণের পর সেখানে তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার হয় এবং তারপর বিমানযোগে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাইলট স্মিতকে কুর্নিশ জানিয়ে বলেন, “স্মিতের বীরত্ব প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ভরিয়ে দেয়। সারা বিশ্ব আজ তাঁর জন্য গর্বিত।”

Leave a Comment