=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হবে না TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভা? অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

সৌভিক মুখার্জী, কলকাতা: ভরাডুবির পর থেকেই একেবারে শিরেসংক্রান্তি অবস্থা তৃণমূল কংগ্রেসের। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালনের অনুমতি পায়নি কালীঘাট তৃণমূল। শেষমেষ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিড়লা তারামণ্ডলের কাছে রাস্তার উপরেই শহীদ দিবস পালন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়দের। তবে ২১ জুলাইয়ের সেই প্রতিবন্ধকতা কাটিয়ে এবার তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবস পালনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল।

হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওইদিন সভা করতে চায় তারা। তবে স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের তরফ থেকে মিলবে না অনুমতি। সেই কারণেই আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আগামী বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা। এদিন কালীঘাট তৃণমূলের তরফ থেকে আইনজীবী অর্ক কুমার নাগ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

কালীঘাট তৃণমূলের দাবি, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু গত ৩ আগস্ট এবং ৭ আগস্ট পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তারা এই দিনটিতে সভা করতে চায়। সেই কারণেই অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট শিবির। এমনকি জরুরী শুনানির জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: পুজোতেই হলদিয়ায় ৬০০০ কোটির প্ল্যান্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, হবে বিপুল কর্মসংস্থান

প্রতি বছর শহর কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা আয়োজন করা হয়। কিন্তু যেহেতু বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান, তাই কালীঘাট তৃণমূলকে সহজে অনুমতি দিতে চাইবে না পুলিশ। একদিকে বিধানসভা ভেঙে ঋতব্রত শিবির এবং কালীঘাট তৃণমূল, দুটি ভাগে বিভক্ত হয়েছে। অন্যদিকে লোকসভা ভেঙে এনসিপিআই-তে যোগদান করেছেন ২০ জনের বেশি সাংসদ। পাশাপাশি রাজ্যসভার ৪ জন সাংসদও হাত ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমতাবস্থায় ছাত্র পরিষদের সভা করার অনুমতি চেয়েই হাইকোর্টে কালীঘাটপন্থী তৃণমূল। এখন দেখার, বুধবার হাইকোর্ট এ বিষয়ে কী রায় দেয়।

Leave a Comment