=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হারলে লজ্জার শেষ থাকবে না, সেই ম্যাচের আগেই মাথায় আকাশ ভাঙল ইস্টবেঙ্গলের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনে এএফসি চ্যালেঞ্জ লিগ টু-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার, সুদূর কুয়েতের প্রতিপক্ষ আল আরবির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। আর ঠিক সেই ম্যাচের আগে লাল হলুদের চিন্তা বাড়িয়ে দিলেন স্প্যানিশ স্টপার নাচো। সূত্রের খবর, চোটের কারণেই এদিনের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ইস্টবেঙ্গল ব্রিগেডের এই দাপুটে বিদেশী ফুটবলার। সেক্ষেত্রে, শেষ পর্যন্ত ভারতীয় ডিফেন্সে ভরসা করতে হতে পারে লাল হলুদের নতুন হেড স্যার আন্তোনিও লোপেজ হাবাসকে।

ইস্টবেঙ্গলের কপালে চিন্তার ভাঁজ!

এবারের সিজেনেই কেভিন সিবলের যোগ্য বদলি হিসেবে স্প্যানিশ ফুটবলার নাচোকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই মতোই, লাল হলুদ শিবিরে অনুশীলন শেষ করে মাঠেও নেমে পড়েছিলেন তিনি। ডুরান্ড কাপের সাম্প্রতিক ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে লাল হলুদের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন এই স্টপার। তবে হাঁটুর সমস্যার কারণে এই ফুটবলারকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তারপর থেকে বাইরেই রয়েছেন খেলোয়াড়।

এদিকে, যুবভারতীর প্র্যাক্টিস মাঠে প্রস্তুতি সেরেছে কুয়েতের দলটি। এই দলটিতে 6 বিদেশি ফুটবল ছাড়াও জাতীয় দলের চার ফুটবলের উপর অগাধ ভরসা রয়েছে সেদেশের ম্যানেজমেন্টের। তাঁরাই শেষ পর্যন্ত লাল হলুদের সামনে পাহাড় হয়ে দাঁড়াতে পারেন! সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যুবভারতীতে ইস্টবেঙ্গলের একেবারে ঘরের মাঠে তাদের হারাতে আত্মবিশ্বাসী কুয়েতের দল আল আরবি। ঠিক তার আগে নাচো অনিশ্চিত হয়ে পড়ায় লাল হলুদের কপালে চিন্তার ভাঁজ! মাথায় একপ্রকার আকাশ ভেঙে পড়েছে!

অবশ্যই পড়ুন: গিলের দাম মাত্র ১০ লাখ, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থেকেও মূল্যবান এই সাধারণ অলরাউন্ডার!

উল্লেখ্য, আগামী 12 আগস্ট অর্থাৎ বুধবার, শহরের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কুয়েতের শক্তিশালী দল আল আরবি। এদিন সন্ধ্যা সাতটায় শহরে ফুটবলের প্রাণকেন্দ্রে কুয়েতের দলের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে লাল হলুদ। এই ম্যাচে হারলে নিজের ঘরের কাছে লজ্জার শেষ থাকবে না ইস্টবেঙ্গলের।

Leave a Comment