বিক্রম ব্যানার্জী, কলকাতা: হুথি বিদ্রোহীদের হামলায় কোণঠাসা সৌদি আরব (Saudi Arabia)। তেল সমৃদ্ধ দেশটির একাধিক ধর্মীয় শহর সহ নানান জায়গায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে ভারতের (India) কাছে 10 হাজার 155 মিমি আর্টিলারি শেল চাইল সৌদি আরব, এমনটাই দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। বলা হচ্ছে, সৌদি আরবের অনুরোধ মেনে 10 হাজার আর্টিলারি শেল সরবরাহ করা হবে কিনা সেটা আপাতত বিবেচনা করে দেখছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সত্যিই ভারতের কাছে 10 হাজার আর্টিলারি শেল চেয়েছে সৌদি?
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নাজেহাল হয়ে পড়েছে সৌদি আরব। ক্রমাগত আক্রমণের হাত থেকে বাঁচতে গোষ্ঠীটিকে 1 বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছে রিয়াদ। ইরানের মাধ্যমে হুথিদের কাছে এই প্রস্তাব রেখেছে সৌদি। উদ্দেশ্য একটাই, টাকা নিয়ে যাতে হুথি বিদ্রোহীরা হামলা বন্ধ করে। তবে সৌদি আরবের সেই অর্থ সংশ্লিষ্ট গোষ্ঠীটি গ্রহণ করেছে কিনা তা জানা যায়নি। এমতাবস্থায়, ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে নাকি পাল্টা হামলা চালাতে ভারতের কাছে 10 হাজার 155 মিলি মিটার বিশিষ্ট আর্টিলারি শেল সরবরাহের অনুরোধ করেছে সৌদি আরব।
বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে হুথিদের একের পর এক হামলার শিকার হয়ে সবদিক থেকে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে সৌদি। ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মোকাবিলায় স্বাভাবিকভাবেই সৌদি আরব বাহিনীর গোলাবারুদের চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে, ভারত বন্ধু দেশটিকে প্রয়োজনীয় আর্টিলারি শেল দিয়ে সাহায্য করে কিনা এখন সেটাই দেখার। তবে বলে রাখা প্রয়োজন, ভারত বা সৌদি আরব কোনও পক্ষই এ নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন: CJP-র বিরুদ্ধে ৫০ কোটির জরিমানার আবেদন, সুপ্রিম কোর্টে যেতে বলল দিল্লি হাইকোর্ট
উল্লেখ্য, ভারত এর আগেও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে 155 মিলিমিটার বিশিষ্ট আর্টিলারি শেল সরবরাহ করেছে। 2024 সালে মিউনিশন্স ইন্ডিয়া লিমিটেড সৌদির সাথে 225 বিলিয়ন ডলারের বিরাট এক চুক্তি করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই বোধহয় ভারতের কাছে জরুরি পরিস্থিতিতে নতুন করে আর্টিলারি শেল চাইল আরব দেশটি।