=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০০০ টাকার বেশি বিল হলেই… মদের দোকানে পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: সুরাপ্রেমীদের জন্য বড় খবর। মদ বিক্রিতে স্বচ্ছতা আনতে এবং নগদ লেনদেনে লাগাম টানতে এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১ নভেম্বর থেকেই রাজ্যের সমস্ত ক্ষুদ্র মদের দোকানে (Liquor Shop) নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সেই অনুযায়ী, মদ কেনার বিল ১০০০ টাকা বা তার বেশি হলেই ক্রেতাদের আর নগদে টাকা দেওয়ার সুযোগ থাকবে না। ডিজিটাল মাধ্যম বা ইউপিআই-র মাধ্যমেই করতে হবে পেমেন্ট।

মদ কেনার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মে যদি কোনও ক্রেতা একবারে ১০০০ টাকার বেশি মূল্যের মদ কেনেন, তাহলে তাকে অবশ্যই ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিন্তু ১০০০ টাকা পর্যন্ত কেনাকাটার ক্ষেত্রে ক্রেতারা নগদ বা ডিজিটাল উভয় মাধ্যমে পেমেন্ট করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: হাওড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত শীঘ্রই মেট্রো চলবে

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পুরো রাজ্যে প্রায় ৪৪৮টি খুচরা মদের দোকান রয়েছে। আর এই দোকানগুলিতে পূর্বে ইউপিআই বা কার্ডের ব্যবস্থা থাকলেও সিংহভাগ লেনদেন নগদ টাকাতেই হয়। এর ফলে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। যেমন প্রতিদিন বিপুল পরিমাণ নগদ টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকে এবং ক্যাশ হ্যান্ডেলিংয়ের সময় হিসাবের গোলমাল বা জাল নোটের কারবারের মতো সামনে সমস্যা সামনে আসত।

এছাড়া দীর্ঘদিন ধরেই এমআরপি-র চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ উঠছিল মদের দোকানগুলির বিরুদ্ধে। প্রশাসনের মতে, ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হলে লেনদেনের অংক আর সঠিক সময় সঙ্গে সঙ্গে নথিভুক্ত থাকবে। এর ফলে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা যেমন একদিকে বন্ধ হবে, তেমনই বিক্রির সমস্ত অর্থ সরাসরি সংস্থার ব্যাংক অ্যাকাউন্টেই পৌঁছবে।

আরও পড়ুন: কর্ণাটকে SIR-এ বাদ গেল ১ কোটি নাম

সবচেয়ে বড় ব্যাপার, ডিজিটাল পেমেন্টে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ট্যাসম্যাকের নির্দেশ অনুযায়ী, কোনও দোকানদার ব্যক্তিগত কিউআর কোড বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে পারবেন না। নিয়ম লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি প্রতিটি কেনাকাটার জন্য ক্রেতাকে বাধ্যতামূলকভাবে বিল দিতে হবে। দোকানে থাকা পয়েন্ট অফ সেল মেশিনে লেনদেন সফল হয়ে যাচাই হওয়ার পরেই ক্রেতার হাতে মদের বোতল তুলে দেওয়া হবে।

Leave a Comment