=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০,৬৫,০০,০০০ টাকা দিতে হবে BCCI-কে! হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে ললিত মোদি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-র নিয়ম ভেঙে 10 কোটি 65 লক্ষ টাকার জরিমানা ভুগতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি ওরফে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদিকে (Lalit Modi)। যদিও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই জরিমানা হাসিমুখে মিটিয়ে দেননি তিনি, বদলে জরিমানার অর্থ ইডির হাতে তুলে দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জরিমানার গোটা টাকাটাই দাবি করে বসে প্রাক্তন BCCI সহ-সভাপতি।

তবে পরবর্তীতে ললিতের সেই দাবি খারিজ করে দেয় বোম্বে হাইকোর্ট। জানা যায়, বোম্বে আদালতের তরফে প্রাক্তন IPL চেয়ারম্যানের দাবি খারিজ করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, এবার সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন ললিত।

সুপ্রিম কোর্টে ললিতের আর্জি

সম্প্রতি বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ দিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি ললিত মোদি। জানা যাচ্ছে, বোম্বে হাইকোর্টে করা আবেদনের কথাগুলোই ফের আরও একবার শীর্ষ আদালতের কাছে আওড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন প্রধান।

জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে ললিত আবেদন জানান, তাঁকে যখন জরিমানা করা হয় তখন তিনি শুধুমাত্র বোর্ডের একজন আধিকারিক। তাই নিয়ম অনুযায়ী সেই জরিমানা যদি কাউকে দিতে হয় সে ক্ষেত্রে দায়িত্বটা একমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর বর্তায়।

বলা বাহুল্য, বোম্বে হাইকোর্টে এই একই আবেদন জানিয়ে জরিমানার মুখে পড়েছিলেন ললিত। প্রাক্তন BCCI সহ-সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে বোম্বে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানায়, তাঁর কথায় অসংগতি রয়েছে। তিনি একেবারে অসত্য ও ভুল তথ্য দিচ্ছেন। আদালতে ভুল আবেদন করার জন্য, উচ্চ আদালতের সময় নষ্ট করার জন্য এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মর্যাদায় আঘাত হানার জন্য তাঁকে জরিমানা করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: বিদেশে যে ম্যাচে সেঞ্চুরি করেন তাতেই হারে ভারতে, টিম ইন্ডিয়ার অভাগা প্লেয়ার ইনিই!

সুপ্রিম কোর্টে কী স্বস্তি পাবেন ললিত?

বোম্বে হাইকোর্টে হয়নি তাই এবার সুপ্রিমকোর্টের শরণাপন্ন হয়েছেন প্রাক্তন IPL চেয়ারম্যান। যদিও পূর্বের রায়ে বোম্বে হাইকোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা তুলে ধরেছিলেন। যেখানে বলা হয়েছিল, ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড একটি স্বাধীন এবং স্বাস্থিত সংস্থা। এটি কোনও রাজ্যের অধীনে নয়। তাই ললিত যে আবেদন করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল। তাঁর বক্তব্য ও আবেদনের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিশ পাঠাতে পারে না আদালত।

মূলত এমন বক্তব্যের মধ্যে দিয়ে ললিত মোদিকে বড় ধাক্কা দিয়েছিল বোম্বে হাইকোর্ট, তবে এবার তিনি পৌঁছেছেন সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানে কি আশানুরূপ ফল পাবেন ললিত? অনেকেই মনে করছেন, আবেদন তো খারিজ হবেই, সেই সাথে শীর্ষ আদালতের বিচারপতিদের ভৎসনার মুখে পড়তে হবে তাঁকে! কাজেই শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।

Leave a Comment