=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১১৪টি রাফালের মধ্যে ৯৪টিই তৈরি হবে ভারতে, প্রস্তাব পাঠাল ফ্রান্স

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বৃদ্ধি হচ্ছে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force)। কথা মতোই এবার ফ্রান্সের কাছ থেকে আরও 114টি রাফাল যুদ্ধবিমান (Dassault Rafale) পেতে চলেছে ভারত। জানা যাচ্ছে, নতুন যুদ্ধবিমানগুলি বিক্রি করতে এবার ভারতের কাছে বিস্তারিত কারিগরি ও বাণিজ্যিক প্রস্তাব পেশ করেছে ফ্রান্স। মনে করা হচ্ছে, এটি ভারতের জন্য অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কর্মসূচির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রায় 3.15 লক্ষ কোটি টাকার এই সরকারি চুক্তিটি বর্তমানে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাকুইজিশন উইং এবং ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে। তারাই এই মুহূর্তে পর্যালোচনা করছে গোটা বিষয়টি।

ভারতেই তৈরি হবে বেশিরভাগ বিমান

চলতি বছরের মে মাসে ভারতের তরফে পাঠানো লেটার অফ রিকোয়েস্ট এর পরিপ্রেক্ষিতে বর্তমান প্রস্তাবটি এসেছে। আর তাতে প্রযুক্তি হস্তান্তরের সাথে সাথে দেশীয়ভাবে উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ফ্রান্সের তরফে যে প্রস্তাব এসেছে তাতে স্পষ্ট করে জানানো হয়েছে, নতুন 114টি রাফালের মধ্যে 94টি তৈরি হবে ভারতে। মনে করা হচ্ছে, এই বিমানগুলি তৈরির ক্ষেত্রে দাসো অ্যাভিয়েশনের সাথে সাথে ফ্রান্সের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা MBDA, সাফরান এবং থ্যালেস অংশগ্রহণ করতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাফাল প্ল্যাটফর্মে দেশীয় অস্ত্র ব্যবস্থা অস্ত্র বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের নানান সংস্করণের ক্ষেত্রে ফ্রান্সের তরফে কোন কোন শর্ত দেওয়া হয়েছে সেসব খতিয়ে দেখছে ভারতীয় পক্ষ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হাতে নতুন করে 114টি রাফাল যুদ্ধবিমান চলে এলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করবে। সবচেয়ে বড় কথা, পুরনো মিগ যুদ্ধবিমানগুলির অবসর নিয়ে নেওয়া থেকে শুরু করে LCA Mk1A ও LCA Mk2A এর মতো দেশীয় যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে বিলম্ব হওয়ার কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি পূরণ করতেই নতুন রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত।

অবশ্যই পড়ুন: ভারতে তৈরি হবে রেলের চাকা-অ্যাক্সেল, ইতালির সংস্থার সাথে গাঁটছড়া জুপিটার ওয়াগন্সের

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে 36টি রাফাল রয়েছে। নতুন করে দেওয়া অর্ডারের ভিত্তিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে 62 তে। তবে ফ্রান্সের সাথে বিশেষ চুক্তি হয়ে গেলে ভারত যদি আরও 114টি রাফাল যুদ্ধবিমান পেয়ে যায় সেক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা পৌঁছে যাবে 176 এ। এক কথায় বলাই যায়, আকাশ পথে শত্রুর মোকাবিলা করতে কোনও রকম কমতি রাখছে না নয়া দিল্লি।

Leave a Comment