সহেলি মিত্র, কলকাতা: যারা অনলাইনে টাকা আদানপ্রদান করেন, কিংবা UPI -র মাধ্যমে টাকা লেনদেন করার কথা ভাবছেন, তাদের জন্য রয়েছে একটা বড় খবর। এই খবর মূলত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আসলে, বড় অঙ্কের টাকা UPI- র মাধ্যমে পাঠানোর ওপর শুল্ক আরোপ হতে চলেছে। পাঠানো টাকার অঙ্ক ২,০০০ টাকার বেশি হলে শুল্ক বা চার্জ আরোপ করা হতে পারে। ১৫ অক্টোবর থেকে লাগু হওয়ার কথা ছিল। তবে সেটা হচ্ছে না বলে খবর।
১৫ অক্টোবর থেকে লাগু হচ্ছে না UPI MDR?
আগে জানা গিয়েছিল, বড় অঙ্কের টাকার ওপর চার্জ আরোপ করা হতে পারে ১৫ অক্টোবর থেকে। আপাতত দিনক্ষণ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে নতুন নিয়ম কার্যকর করার দিন। সব ঠিক থাকলে, আগামী বছরের জানুয়ারি মাসে নতুন নিয়ম চালু করা হতে পারে। এই নিয়ম মূলত ব্যবসায়ী, যাঁরা বড় অঙ্কের অর্থ আদানপ্রদান করে থাকেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রভাব পড়বে আমজনতার ওপর?
সাধারণ মানুষ বা যারা দৈনন্দিন প্রয়োজনে কম টাকা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কোনো নিয়ম আপাতত প্রযোজ্য হচ্ছে না। এখন যেমন কোনো শুল্ক ছাড়াই টাকার বিনিময় করা হচ্ছে, তেমনই চলবে। পুজোর মরসুমে যেহেতু কেনাকাটা বৃদ্ধি পায়, সে জন্যই এখনই কোনো শুল্ক আরোপ করা হচ্ছে না। কত শতাংশ শুল্ক বা চার্জ আরোপ করা হবে?
আরও পড়ুনঃ শীঘ্রই বিমানে চড়েই যাওয়া যাবে জগন্নাথ মন্দির, ছাড়পত্র পেল পুরীর বিমানবন্দর
নতুন নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহক একজন মার্চেন্ট বা ব্যবসায়ীকে (P2M) ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলে ০.৪% এমডিআর চার্জ ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। লেনদেনের পরিমাণ ৭৫,০০০ টাকা বা তার বেশি হলে, এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা করা হতে পারে। যদিও বিষয়টা এখন বিবেচনাধীন। নতুন নিয়ম কবে লাগু করা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।