সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) মুকুটে নয়া পালক! আগামী ১৭ জুলাই দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ট্রেনটি প্রথমে হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলাচল করবে। এমনকি এটি সম্পূর্ণ হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তিতে চলবে। ফলে এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, ঠিক অন্যদিকে পরিবেশ দূষণ নিয়েও কোনও চিন্তা থাকবে না। কিন্তু এই ট্রেনে যাত্রা করতে ঠিক কত সময় লাগবে এবং ভাড়া কত? জানুন বিস্তারিত।
উদ্বোধন হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন
উল্লেখ্য, এই ট্রেনটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় তৈরি এবং এর ডিজাইন করেছে লখনৌভিত্তিক আরডিএসও সংস্থা। প্রথমে ট্রেনটি জিন্দ-সোনিপতের মধ্যেই চলাচল করবে, এবং এর গতি হবে আনুমানিক ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রযুক্তিকে পরিবেশবান্ধব আর পরিচ্ছন্ন পরিবহনের সবথেকে বড় মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এমনকি এই ট্রেনটি ১২০০ কিলোওয়াট হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম দ্বারাই চলবে। তবে ট্রেনটিতে একবার জ্বালানি ভরলে ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারব বলেই জানানো হয়েছে।
এদিকে বিশেষ এই ট্রেনটিতে দুটি ১২০০ কিলোওয়াট ড্রাইভিং পাওয়ার ইউনিট থাকবে, এবং ৮টি যাত্রীবাহী কোচ থাকবে। সেক্ষেত্রে ওই হাইড্রোজেন জ্বালানি প্রযুক্তিতে ট্রেনটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করবে, এবং তার মাধ্যমেই চলবে ট্রেনের ইঞ্জিন। এমনকি সবথেকে বড় ব্যাপার, এতে কোনও দূষণ বা নির্গমন ঘটবে না। আর ট্রেনটিতে প্রায় ২৭টি হাইড্রোজেন সিলিন্ডার থাকবে। এছাড়াও ট্রেনটিতে ফায়ার ডিটেক্টর থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরাসহ আরও বিভিন্ন প্রযুক্তি ইনস্টল করা হয়েছে।
আরও পড়ুন: ‘কত টাকায় বিক্রি হলেন?’ বারুইপুরে সায়নীকে ঘিরে ‘বেইমান’ স্লোগান
ভাড়া কত আর যাত্রায় কত সময় লাগবে?
সোনিপত থেকে জিন্দ পর্যন্ত ট্রেনটি মোট ছয়টি স্টেশনে ট্রেনটি থামবে বলে জানানো হয়েছে। এমনকি এর ভাড়া লোকাল ট্রেনের মতোই হবে। সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ২৫ টাকা। আর ৯০ কিলোমিটার যাত্রা মাত্র ১ ঘণ্টাতেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। আর আগেই বলেছি, ট্রেনটির গতিবেগ হবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যদিও বর্তমানে জিন্দ এবং সোনিপতের মধ্যে যে ডিএমইউ ট্রেন চলে তার সময় লাগে ২ ঘণ্টা। সেই তুলনায় এই ট্রেন অর্ধেক সময়ে পৌঁছবে। এমনকি সর্বোচ্চ ১১০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত গতি উঠবে এই ট্রেনের, এমনটাই জানানো হয়েছে।