১ ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম! এক্সাইজ ডিউটি লাগু করল সরকার

Cigarette Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই সিগারেট প্রেমীদের জন্য বিরাট ধাক্কা। ১ ফেব্রুয়ারি থেকে দেশে সিগারেটের দাম (Cigarette Price Hike) আরও বাড়তে চলেছে। কারণ, কেন্দ্র সরকার সিগারেটের উপর এবার নতুন করে এক্সাইজ শুল্ক আরোপ করেছে। যার দরুন অনেকটাই বাড়বে সিগারেটের দাম। বুধবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ মন্ত্রক। সংসদে পাস হওয়া Central Excise (Amendment) Bill, 2025 অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে।

কতটা বসেছে এক্সাইজ ডিউটি?

সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী এবার এক্সাইজ ডিউটি বসানো হয়েছে। সেই সূত্রে প্রতি ১০০০টি সিগারেটের উপর ২০৫০ টাকা থেকে ৮৫০০ টাকা পর্যন্ত এক্সাইড শুল্ক ধার্য করা হবে। আর এই নতুন কর কার্যকর হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই। এর ফলে বাজারে সিগারেটের দাম অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বলে রাখি, বর্তমানে সিগারেটের উপর ২৮% জিএসটি, আকার এবং দৈর্ঘ্য অনুযায়ী অতিরিক্ত কর আরোপ করা হয়। ফলত মোট কর দাঁড়ায় ৫৩%। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটির পাশাপাশি এবার আলাদা করে এক্সাইজ ডিউটি বসবে। যার ফলে মোট করের বোঝা আরও বাড়বে এবং সিগারেটের দামও অনেকটা বাড়বে। উল্লেখ করার বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, ধূমপান কমাতে সিগারেটের উপর ৭৫% পর্যন্ত কর আরোপ করা উচিত।

আরও পড়ুন: SIR শুনানিতে গ্রহণ করা হবে না ২০১০-র পর ইস্যু OBC সার্টিফিকেট! জানাল নির্বাচন কমিশন

শেয়ারবাজারেও পড়বে প্রভাব

এদিকে নতুন কর বসার কারণে সিগারেট প্রস্তুতকারক সংস্থাগুলির বিক্রি এবং মুনাফায় চাপ পড়তে পারে বলে মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। এর ফলে শেয়ারবাজারেও পড়তে পারে প্রভাব। বিশেষ করে যে সমস্ত সংস্থাগুলি এবার নজরে থাকছে সেগুলি হল- ITC, VST Industries এবং Godfrey Phillips India। বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সিগারেটের দাম বাড়লে চাহিদা কমতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে এই সংস্থাগুলির আয়ের উপর।

 

আরও পড়ুন: বছরের প্রথম দিন সোনার দামে সুখবর, দুঃসংবাদ শোনাচ্ছে রুপো! আজকের রেট

সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রায় ১০ কোটি মানুষ নিয়মিত সিগারেট খান। আর দামের ঊর্ধ্বগতি হলেও এই সংখ্যায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, শুধুমাত্র সিগারেট নয়, বরং পান মশলার উপরও নতুন করে সেস আরোপ করা হচ্ছে যা আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। এর ফলে তামাকজাত পণ্যের উপরও অনেকটা নিয়ন্ত্রণ আসবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার তা কতটা কার্যকর হয়।

1 thought on “১ ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম! এক্সাইজ ডিউটি লাগু করল সরকার”

Leave a Comment