১ লাখ রেখে মিলেছে ৫৫ লাখেরও বেশি! এই স্টকে বিনিয়োগ করেছিলেন নাকি?

This Multibagger Stock gave investors a 5417 percent return

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মাঝেও বিরাট লাফ দিয়েছে ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস (ইন্ডিয়া) লিমিটেডের স্টকগুলি।জানা গিয়েছে, ট্রান্সফরমার এবং রেকটিফায়ার প্রস্তুতকারক সংস্থাটি গুজরাতের এক ইলেকট্রিক সংস্থার তরফে 390 কোটি টাকা মূল্যের একটি বৃহৎ অর্ডার পেয়েছে, আর তারপরই ভারতীয় সংস্থার স্টকগুলির (Multibagger Stock) দামে লাফিয়ে বাড়ল। আজ অর্থাৎ মঙ্গলবার শেষবারের মতো এই স্টকটির দাম প্রায় 9 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তাতে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরাও।

390 কোটির অর্ডার পেতেই 290 থেকে 312 ছাড়াল স্টকের দাম

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ভারতের ট্রান্সফরমার প্রস্তুতকারক সংস্থাটির শেয়ারের দাম আজ BSE তে 290 টাকায় ওপেন হয়েছিল। কিছুক্ষণের মধ্যে সেই শেয়ারের দাম 8.75 শতাংশ বেড়ে 312.80 টাকায় পৌঁছে যায়। যার নেপথ্যে রয়েছে, 390 কোটি টাকার এক বৃহৎ অর্ডার।

না বললেই নয়, ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস (ইন্ডিয়া) লিমিটেড গুজরাত এনার্জি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের তরফে 389.97 অর্থাৎ প্রায় 390 কোটি টাকা মূল্যের একটি বড় অর্ডার পেয়েছে। এই বিশেষ চুক্তির অধীনে, সংস্থাটিকে 53টি ট্রান্সফরমার সরবরাহ করবে ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস (ইন্ডিয়া) লিমিটেড। বলাই বাহুল্য, নতুন অর্ডার মিলিয়ে গুজরাতের ওই সংস্থার তরফে মোট 493.42 কোটি টাকার অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। আর সেটাই সংস্থাটির স্টক গুলিকে উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে।

মাত্র 5 বছরে 5417 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক

ট্রান্সফরমার উৎপাদনকারী ভারতীয় সংস্থাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী, গত সেপ্টেম্বরের ত্রৈমাসিকে এই সংস্থার আয় 460 টাকায় দাঁড়িয়েছিল। রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলিতে বৈদ্যুতিক শিল্প খাতে একাধিক ট্রান্সফরমার, রেকটিফায়ার সহ নানান সরঞ্জাম সরবরাহ করে বিপুল মুনাফা অর্জন করেছে সংস্থাটি। সেই সূত্রেই এর স্টকগুলিও বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে।

অবশ্যই পড়ুন: IPL 2026 এর নিলামে কোহলির RCB-র নজরে এই ৪ প্লেয়ার! তালিকায় KKR প্রাক্তনীও

সবচেয়ে অবাক করা বিষয়, গত এক মাসে এই সংস্থার শেয়ারগুলি 37 শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল। হিসেবটা গত 6 মাসে করলেও এই সংস্থার শেয়ারের দাম 41 শতাংশ পর্যন্ত কমেছিল। কিন্তু তা হলেও গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের লাভের ঘরে রেখেছে এই সংস্থা। জানিয়ে রাখি, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 সালে যাঁরা ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস (ইন্ডিয়া) লিমিটেডের স্টকে মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন আজ তাঁরা 55 লাখ 17 হাজার টাকার মালিক। এক কথায়, 5 বছরের মধ্যেই এই স্টকটি দীর্ঘ ওঠাপড়াকে সাক্ষী রেখে বিনিয়োগকারীদের 5417 শতাংশ রিটার্ন দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment