=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ লাখ হয়েছে ৭২ লাখ, মোটা টাকা আয় করতে হলে ভরসা এই স্টক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় নাম রয়েছে অদ্বৈত এনার্জি ট্রানজিশনস এর। এই সংস্থার স্টকের দাম বিগত দিনগুলিতে একেবারে লাফিয়ে বেড়েছে। সবচেয়ে বড় কথা, মাত্র 5 বছরের মধ্যেই এই স্টক বিনিয়োগকারীদের 7100 শতাংশ রিটার্ন প্রদান করেছে। তাতে বাজার থেকে প্রচুর অর্থ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। এক কথায় বলা যায়, দুর্দিনের সঙ্গী হয়ে উঠেছে এই স্টক।

1 লাখ রেখে মিলেছে 72 লাখ টাকা

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিগত কিছুদিনে অদ্বৈত এনার্জি ট্রান্সমিশনসের স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। জানলে অবাক হবেন, আজ থেকে 5 বছর আগে যদি কেউ এই সংস্থার স্টকে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজ অর্থাৎ 2026 এর এপ্রিল মাসে দাঁড়িয়ে তাঁর হাতে থাকতো 72 লাখ টাকারও বেশি। 7143 শতাংশ রিটার্ন দেওয়া এই স্টকে নতুন করে ভরসা বেড়েছে বহু বিনিয়োগকারীর।

বলাই বাহুল্য, গত শুক্রবার BSE তে এই সংস্থার একটি স্টকের দাম 3 শতাংশ বেড়ে 1865 টাকা 25 পয়সায় দাঁড়িয়েছিল। যদিও বর্তমানে এই স্টকের দাম 1867 টাকায় দাঁড়িয়ে। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, আগামী দিনেও এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে। বিশেষ করে শেয়ার বাজারের দুই অভিজ্ঞ বিনিয়োগকারী বিনয় কেদিয়া এবং আশিষ কাচোলিয়া এই সংস্থার স্টকের উপর বাজি ধরেছেন। তাঁদের একেবারে সাফ দাবি, আগামী দিনে এই সংস্থা বড় রিটার্ন দেবেই। আসলে এই দুই বিনিয়োগকারীর মোটা টাকার শেয়ার রয়েছে এই সংস্থায়। মূলত সেই কারণেই বাকিদেরও এই স্টকে বিনিয়োগের পরামর্শ তাঁরা।

অবশ্যই পড়ুন: হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, চিন্তায় ভক্তরা

প্রসঙ্গত, গত চার বছরের মধ্যে অদ্বৈত এনার্জির স্টক বিনিয়োগকারীদের 2355 শতাংশ রিটার্ন প্রদান করেছে। তবে যদি তিন বছরের হিসাব করা যায় সে ক্ষেত্রে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাটির স্টক 468 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। বিগত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার স্টকের দাম সর্বোচ্চ 2419 টাকা এবং সর্বনিম্ন 1100 টাকায় নেমেছিল। অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, বাজার থেকে মোটা টাকা আয় করতে চাইলে নিঃসন্দেহে ভরসা করা যায় এই স্টকে।

 

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment