=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০০ কোটি প্লাস্টিকের নোট বাজারে আনছে RBI, বন্ধ হচ্ছে প্রচলিত নোটগুলি?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হতে চলেছে বর্তমানে প্রচলিত 10, 20, 50, 100, 200, 500 টাকার নোট (Indian Rupee)? থাকলেও আর ব্যবহার করা যাবে না এই ধরনের নোট? দেশজুড়ে প্লাস্টিকের নোট (RBI Plastic Note)চালু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এমন একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য ভারতে প্লাস্টিকের নোট চালু করার জন্য তৈরি। তাহলে কি প্লাস্টিকের নোটে বাজার ছেয়ে গেলে অচল হয়ে যাবে বর্তমান নোটগুলি?

বাজারে আসছে 200 কোটি প্লাস্টিকের নোট!

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শীঘ্রই এক পরীক্ষামূলক প্রকল্পের অধীনে 10 ও 20 টাকার 200 কোটি নোট ছাপাতে চলেছে। জানা যাচ্ছে, ভারতে বর্তমান পরিস্থিতিতে নোটগুলির স্থায়িত্ব পরীক্ষা করার জন্য এবং সেগুলিকে যাচাই করে দেখার জন্য প্রাথমিকভাবে এই নোটগুলি বাজারে আনা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণত ভারতের বাজারে 20 টাকার নোট বেশি ব্যবহৃত হয়। এমনিতে কাগজের নোট হালকা হওয়ায় সেগুলি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তবে প্লাস্টিকের নোটগুলিতে পলিমার থাকায় এই ধরনের নোট জলে নষ্ট হয় না। পাশাপাশি টানাটানিতে ছেড়ার ভয়ও নেই। সবচেয়ে বড় কথা, কাগজের তুলনায় পলিমার দিয়ে নোট তৈরির ক্ষেত্রে খরচও অনেকটাই কম।

অবশ্যই পড়ুন: সোশ্যাল মিডিয়ায় মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট, X-কে বিশেষ নোটিস দিল দিল্লি পুলিশ

এখন প্রশ্ন, নতুন প্লাস্টিকের নোট বাজারে এলে পুরনো 10, 20 সহ অন্যান্য নোটগুলি কি বন্ধ হয়ে যাবে? এ প্রসঙ্গে সরকার একেবারে স্পষ্ট করে জানিয়েছে, নতুন প্লাস্টিকের নোট বাজারে এলেও পুরনো কাগজের নোট সমানভাবে বাজারে ব্যবহার করা যাবে। এই নোটগুলি তুলে দেওয়ার  মতো কোনও প্রস্তাব সরকারের তরফে রাখা হয়নি। কাজেই, নতুন নোটের জামানায় পুরনো নোটগুলির বন্ধ হয়ে যাওয়া নিয়ে আর চিন্তার কোনও কারণ নেই।

Leave a Comment