বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL (Indian Super League)। সেই মর্মে 2026-27 মরসুমের সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। শোনা যাচ্ছে, গত সিজনে বেশ কিছু প্রশাসনিক কারণে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সমস্যা তৈরি হলেও এবার ফের দীর্ঘ সময়ের জন্য ISL আয়োজন করতে চলেছে ফেডারেশন। সূত্রের খবর, আসন্ন বছরে ইন্ডিয়ান সুপার লিগ অনুষ্ঠিত হতে পারে 7 মাস ধরে। সেই মতোই হচ্ছে পরিকল্পনা।
কবে থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ?
প্রকাশ্যে আসা সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2027 ইন্ডিয়ান সুপার লিগ সিজন শুরু হতে পারে সেপ্টেম্বরের পহেলা তারিখ থেকে। প্রতিযোগিতা চলতে পারে আগামী বছরের 11 এপ্রিল পর্যন্ত। এছাড়া পুরুষদের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট অর্থাৎ ভারতীয় ফুটবল লিগ অনুষ্ঠিত হতে পারে 9 অক্টোবর থেকে। যা চলতে পারে 14 মার্চ পর্যন্ত। এছাড়াও আই লিগ অনুষ্ঠিত হতে পারে 1 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল তারিখের মধ্যে।
কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন বছরে ইন্ডিয়ান সুপার লিগের পর ফেডারেশন কাপ অনুষ্ঠিত হতে পারে 20 এপ্রিল থেকে 10 মে এর মধ্যে। যদিও অনেকেই মনে করছেন, সমস্ত সমস্যা কাটিয়ে নতুন বিনিয়োগকারী খুঁজে ইন্ডিয়ান সুপার লিগ পুনরায় শুরু করতে বেশ খানিকটা ঝক্কি পোহাতে হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশনকে
অবশ্যই পড়ুন: অধিনায়কত্ব কাড়া হতে পারে সূর্যকুমারের থেকে, গম্ভীরদের সাথে বৈঠক BCCI-র!
প্রসঙ্গত, AIFF এর সম্ভাব্য ফুটবল সূচী অনুযায়ী, ভারতীয় পুরুষদের ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি মহিলাদের লিগ বা ভারতীয় মহিলা লিগ শুরু হতে পারে আগামী 3 সেপ্টেম্বর থেকে পরবর্তী 24 জানুয়ারি পর্যন্ত। এদিকে পুরুষদের তৃতীয় ডিভিশনের টুর্নামেন্টও এ বছরে 15 আগস্ট শুরু হয় 7 নভেম্বরে শেষ হয়ে যেতে পারে