=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৯-এ বাংলায় ফের বিধানসভা ভোট? ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে মিলল সঙ্কেত

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৯ সালে কি ফের বাংলায় নির্বাচন? আসলে দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করার প্রস্তাব বা ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation One Election) বাস্তবায়নের প্রক্রিয়া এবার আরও একধাপ এগোল। হ্যাঁ, এই সংক্রান্ত বিল খতিয়ে দেখছে সংসদের যৌথ কমিটি। সম্প্রতি কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই হয়তো এই ব্যবস্থা কার্যকর করা হবে। সেই লক্ষ্যে একটি কাঠামো তৈরির কাজ চলছে। যদি তা বাস্তবায়িত হয় তাহলে পুনরায় নির্বাচন হতে পারে প্রত্যেক রাজ্যে।

চলছে বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ

আসলে গোয়ায় অনুষ্ঠিত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিপি চৌধুরী জানিয়েছিলেন, ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখনও পর্যন্ত যাদের মতামত নেওয়া হয়েছে তাদের প্রায় ৯৯ শতাংশ একসঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।

আসলে কমিটির মতে, দেশে বারবার নির্বাচন হওয়ার ফলে প্রশাসনিক ব্যয় থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজের উপরে প্রভাব পড়ে। সেই কারণে প্রতি বছর বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয় দেশকে। সেই পরিস্থিতি এড়াতেই এবার একসঙ্গে নির্বাচন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। গোয়ায় অনুষ্ঠিত বৈঠকে সংবিধান বিল ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে মত বিনিময় হয়। এমনকি একইসঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: কৃষক বন্ধুর ফর্ম কীভাবে পূরণ করবেন? জেনে নিন

কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি সহ বেশ কিছু রাজ্যে সফর সম্পন্ন হয়েছে বলে খবর। আর বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করে একটি সর্বসম্মত রূপরেখাও তৈরির কাজ চলছে। পিপি চৌধুরী জানিয়েছিলেন, কেন্দ্রের লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা যা অধিকাংশ রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য হবে। তবে এই প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা না জানালেও কমিটির চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই হয়তো ‘এক দেশ এক নির্বাচন’ ব্যবস্থা কার্যকর করা হতে পারে।

Leave a Comment