=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩০ দিনেই অনুমোদন, বিনামূল্যে আপডেট! বদলাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের একাধিক নিয়ম

অনন্যা সরকার, কলকাতা: এই মুহূর্তে যারা ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) বানাতে বা আপডেট করতে চাইছেন, তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলীর জন্য একটি খসড়া সংশোধনী (Draft Amendment) প্রকাশ করেছে। এই প্রস্তাবে লাইসেন্সে উল্লেখিত ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপডেট করার জন্য ফি বাতিল করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি, আবেদন প্রক্রিয়া আরও সহজ করা, নথিপত্রের সংখ্যা কমানো ও আবেদন প্রক্রিয়াকরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে এক খসড়া সংশোধনীতে। আসুন এই প্রস্তাবগুলোর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলীতে আসতে চলেছে বদল

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে ড্রাইভিং লাইসেন্সের এই প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে উল্লেখ করে ৩০ দিনের মধ্যে জনসাধারণের কাছ থেকে পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, এই পরিবর্তনগুলি প্রস্তাব করা হয়েছে মাত্র, এখনও বাস্তবায়িত হয়নি।

প্রস্তাবনা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা আপডেট করার জন্য কোনো ফি লাগবে না। আধার ব্যবহার করে অনলাইন অথেনটিকেশনের মাধ্যমে দেওয়া পরিষেবাগুলিও ফি-মুক্ত করার কথা বলা হয়েছে। নাম ও অন্যান্য তথ্য পরিবর্তনের আবেদনগুলি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করারও প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ঠিকানা পরিবর্তনের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি না হলে সেটিকে অনুমোদিত হিসেবে গণ্য করা হবে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: পুলিশের অনুমিত ছাড়াই আন্দোলন, SIR-র প্রতিবাদে ২৩ অক্টোবর বিরাট কর্মসূচির ডাক

খসড়াটিতে ডুপ্লিকেট লাইসেন্স, লাইসেন্স রিনিউ এবং নতুন যানবাহন বিভাগ যুক্ত করার জন্য একটি পৃথক ফর্ম ২এ (Form 2A)-এর প্রস্তাব করা হয়েছে। সারথি পোর্টালে থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করার একটি পদ্ধতিরও প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে আর বারবার বিবরণ লেখার প্রয়োজন হবে না।

এছাড়াও, ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনে জরুরি যোগাযোগের তথ্য বাধ্যতামূলক করার এবং অঙ্গদানের একটি অপশন যোগ করার প্রস্তাব করা হয়েছে। লাইসেন্স থেকে গাড়ির শ্রেণি অপসারণের আবেদনগুলো সাত দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণ করার কথাও বলে হয়েছে প্রস্তাবনায়।

Leave a Comment