=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কাউকে ছাড়া হবে না জানালেন মুখ্যমন্ত্রী

প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের শিরোনামে এখন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। কারণ পূর্বতন সরকারের আমলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সোজা চলে যাচ্ছিল একাধিক পুরুষের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই সেই জালিয়াতির ঘটনায় এক এক করে গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। তবে এবার সেই অভিযান নিয়ে আরও কড়াকড়ি হল নবান্ন (Nabanna), পুরো ঘটনার শিকড়ে পৌঁছাতে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী বলছেন শুভেন্দু অধিকারী?

আজ, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখান থেকে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের। দুর্নীতির সংখ্যা আরও বাড়বে।” এরপরই অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা এবং দলের লোকেদের বলব এই সংখ্যাটা কত হবে জানি না, অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, আমরা কাউকে ছাড়ব না।”

বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের নির্দেশ

জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো প্রাপকদের খুঁজে বের করতে রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন হতে চলেছে বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “ডিজি-কে বলেছি সিট গঠন করতে। আর্থিক তছরূপেরও মামলা হবে। ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কীভাবে সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে। তৃণমূল স্তর থেকে এদের ধরা হবে। কাউকে ছাড়া হবে না। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না।” তৃণমূল নেতাদের কাটমানি প্রসঙ্গে তিনি বলেন, “বহু কাউন্সিলর, চেয়ারম্যানদের বাড়ি থেকে অনেক কিছু উদ্ধার করছে। আমরা বলবো ‘আপনারা অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব।”

আরও পড়ুন: ‘তৃণমূলের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা …’ ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ

অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, “অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীরা মিথ্যা প্রচার করছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন। আজ থেকে অনলাইনে চালু হয়ে গিয়েছে পরিষেবা। আশা করছি বুধবারের মধ্যে অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে। ওইদিনই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হবে।”

Leave a Comment