বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ (India Vs Sri Lanka)। দুই মাসের এই সিরিজের প্রথম দিনেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমে বিরাট রেকর্ড গড়লেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই ভারতীয় তারকা লঙ্কান বাহিনীর বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের 30 তম টেস্ট খেলছেন। আর সেই সূত্র ধরেই ভারতের তৃতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। কিন্ত কী এমন করলেন জয়সওয়াল? কীভাবেই বা ভারতের তৃতীয় ক্রিকেটার হয়ে উঠলেন এই তরুণ?
দেশের তৃতীয় ক্রিকেটার হয়ে উঠলেন যশস্বী
শনিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন কে এল রাহুলের সাথে ওপেনিং করতে নামেন যশস্বী। আর নেমেই ব্যাট হাতে একপ্রকার জ্বলে ওঠেন তিনি। যদিও শেষ পর্যন্ত 32 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে ব্যর্থ হলেও এদিন মাঠে নামার সাথে সাথেই বিরাট রেকর্ড করে ফেলেছেন টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার। কী এমন করলেন জয়সওয়াল? আসলে, আজকের ম্যাচটি এই ভারতীয় তারকার কেরিয়ারের 30 তম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।
বলাই বাহুল্য, যশস্বী তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে এই 30টি টেস্ট একেবারে ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলেছেন। আর সেই সূত্র ধরেই একেবারে বিরল রেকর্ড করে ফেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে খুব কম সংখ্যক প্লেয়ারই এই বিরল নজির গড়তে পেরেছিলেন। সেই তালিকায় রয়েছে সচিন তেন্ডুলকর এবং সঞ্জয় মাঞ্জরেকারের নামও। এই দুই তারকার পর তৃতীয় ভারতীয় হিসেবে আলাদা আলাদা জায়গায় 30টি আন্তর্জাতিক টেস্ট সম্পূর্ণ করলেন যশস্বী।
অবশ্যই পড়ুন: লাগবে দুই উইকেট, কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়ার পথে জাদেজা
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি করতে হলে ভারতকে যেকোনও প্রকারে চলতি সিরিজ জিততেই হবে। সেটা সম্ভব হলে তবেই তালিকায় লাফ দিতে পারবে টিম ইন্ডিয়া। বলে রাখা প্রয়োজন, সাম্প্রতিক সময়ে টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ঘরের মাঠেই ক্ষমতা প্রদর্শন করছেন ওপার বাংলার ছেলেরা।