=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫০ হাজার শিক্ষার্থীর হাতে ট্যাবলেট তুলে দিল রাজ্য সরকার

আনিষা চৌধুরী, কলকাতা: পড়ুয়াদের (Students) শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগের ফলস্বরূপ এবার উচ্চশিক্ষার পড়ুয়া থেকে শুরু করে কারিগরি শিক্ষা, বিভিন্ন প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কোর্সের সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল প্রায় ৫০ হাজার ট্যাবলেট (Tablets)। ডিজিটাল শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কী বক্তব্য রাজ্য সরকারের?

রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের রাষ্ট্র প্রেরণা স্থলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। লখনউ, হারদোই, সীতাপুর এবং উন্নাওয়ের প্রায় ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ও প্রশিক্ষণার্থীদের জন্য এই ট্যাবলেট বিতরণ করা হয়। এই পর্যায়ে রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ট্যাবলেট দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগী বলেন, “আজ আমরা স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার অংশ হিসেবে একত্রিত হয়েছি। এই উদ্যোগের লক্ষ্য আমাদের যুবসমাজকে ডিজিটালভাবে ক্ষমতাশালী করে তোলা।” স্বামী বিবেকানন্দকে দেশের যুবসমাজের আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “তাঁর হাত ধরে ভারতের প্রাচীন ও চিরন্তন ঐতিহ্য বিশ্বের দরবারে নতুন উচ্চতায় পৌঁছেছিল।”

ট্যাবলেটের ব্যবহারিক সুবিধা বোঝাতে গিয়ে যোগী বলেন, “এই ট্যাবলেট দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের একটি হাতিয়ার… এটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।” Infosys-এর সঙ্গে যৌথ উদ্যোগের কথা জানিয়ে তাঁর বক্তব্য, “আমরা Infosys-এর সঙ্গে হাত মিলিয়ে তোমাদের ট্যাবলেটে ১৮ হাজারেরও বেশি কোর্সের বিনামূল্যের শিক্ষামূলক উপাদান পৌঁছে দিচ্ছি।” এই কোর্সে যোগ থেকে শুরু করে AI এবং Deep Tech-এর মতো আধুনিক বিষয় রয়েছে। এমনকি অঙ্কের ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের মতো কঠিন বিষয় বুঝতে সমস্যা হলেও ট্যাবলেটের সাহায্য নেওয়া যাবে বলে জানান তিনি। যুব সাথী অ্যাপের প্রসঙ্গ তুলে যোগী বলেন, “এই ট্যাবলেটে থাকা Yuva Sathi অ্যাপের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের যুবসমাজের জন্য চালু করা সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।” বৃত্তি, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা, PM ইন্টার্নশিপ স্কিম, CM ইন্টার্নশিপ স্কিম, CM Yuva এবং PM মুদ্রা স্কিম-এর মতো প্রকল্পের তথ্যও এই অ্যাপের মাধ্যমে মিলবে। তাঁর কথায়, “এই ডিভাইসের মাধ্যমে তোমরা সবকিছু এক জায়গায় পাবে।”

অনুষ্ঠানে যুবসমাজের ক্ষমতা ও দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের দেশ বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার অধিকারী এবং উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে তরুণ রাজ্য। যুবসমাজ মানেই শক্তি। তোমাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তোমাদের প্রত্যেকের মধ্যে বজরংবলীর শক্তি রয়েছে। জীবনের এই পর্যায়ে অসম্ভব শব্দটির কোনও জায়গা থাকা উচিত নয়।” বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাত্র ২৫ বছর বয়সেই তিনি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। রানি লক্ষ্মীবাই, স্বামী বিবেকানন্দ, চন্দ্রশেখর আজাদ-সহ ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

তাঁর দাবি, দেশের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বিনিয়োগের পরিবেশ তৈরি করেছে। আগের সরকারের সময়ে বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশে আসতে চাইতেন না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “আগে বিনিয়োগ সম্মেলন দিল্লিতে করতে হত। আর এখন উত্তরপ্রদেশে বিনিয়োগ সম্মেলন করলে ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া যাচ্ছে।”

আরও পড়ুন: ‘পুলিশ বাতাসা খাওয়াবে নাকি?’ পঞ্চম এনকাউন্টার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক দাবি করেন যোগী। তাঁর বক্তব্য, শিল্পক্ষেত্রে ৬৫ লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং ৯৬ লক্ষ MSME ইউনিটের মাধ্যমে তিন কোটিরও বেশি মানুষের কাজের ব্যবস্থা হয়েছে। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আগের সরকারকে নিশানা করে তিনি বলেন, “২০১৭ সালের আগে সরকারি নিয়োগের ঘোষণা হলেই কাকা-ভাইপোর জুটি টাকা তুলতে বেরিয়ে পড়ত। এখন সরকারি চাকরি পেতে প্রার্থীদের সুপারিশের প্রয়োজন হয় না, ঘুষও দিতে হয় না।” তিনি আরও বলেন, “সেই সরকারের সময়ে পরীক্ষায় যে ব্যক্তি বসত, শেষ পর্যন্ত ডিগ্রি পেত অন্য কেউ। আমাদের সরকার যুবসমাজের মর্যাদা ও সম্মান ফিরিয়ে এনেছে।” পড়ুয়াদের উদ্দেশে তিনি ট্যাবলেটকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে পড়াশোনা, দক্ষতা বৃদ্ধি এবং কেরিয়ারের উন্নতির কাজে লাগানোর পরামর্শ দেন।

Leave a Comment