বিক্রম ব্যানার্জী, কলকাতা: “যোগাসনকে খেলাধুলো হিসেবেই দেখতে হবে।” সম্প্রতি স্পষ্ট করে এমন কথাই বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সেই তথ্য প্রকাশ করেন যোগাসন ভারতের সভাপতি এবং বিশ্ব যোগাসনের সহ-সভাপতি জগত শেঠ। এবার সেই যোগাসনে (World Yogasana Sport Championship 2026) গোটা বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের। 102টি স্বর্ণপদক, 9টি রুপোর পদক এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে এই মুহূর্তে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে ভারত।
বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারতের ধারে কাছে নেই কেউ
ভারতের প্রাচীন সভ্যতার হাত ধরে উৎপত্তি যোগব্যায়ামের। বহুকাল ধরেই নিজেদের সুস্থ এবং নিরোগ জীবন উপহার দিতে এই যোগ ব্যায়ামের উপর ভরসা করে আসছেন বিশ্বের বহু মানুষ। তবে এই প্রবণতা বিশেষ করে ভারতীয়দের মধ্যেই বেশি। তাইতো ভারতীয় যোগব্যায়ামের কদর গোটা বিশ্বজুড়ে। সময়ের সাথে সাথে বিশ্বের নানান প্রান্তে এই যোগ ব্যায়ামের অভ্যাস ছড়িয়ে দিতে উদ্যোগী ভারত সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই যোগাসন বা যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রী নিজেও নিয়মিত যোগ ব্যায়াম করেন। তাই তো এই বিশেষ অভ্যাসে উপকার কতটা সেটা ভাল মতোই জানেন তিনি।
বিগত বছরগুলিতে যোগাসনে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন বহু কৃতি ছেলে মেয়ে। আর সেই সূত্র ধরেই যোগাসনে ভারতের ঝুলিতে এসেছে ভুরিভুরি পদক। গত সোমবার আহমেদাবাদের ইকেএ এরিনায় অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026 এ আয়োজক ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক দিতে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করেছে। তাতে অন্যান্য সমস্ত দেশকে পেছনে ফেলে একেবারেই তালিকার মগডালে ভারতীয় দল।
𝐈𝐧𝐝𝐢𝐚 𝐅𝐢𝐧𝐢𝐬𝐡𝐞𝐬 𝐓𝐨𝐩 𝐚𝐭 𝐈𝐧𝐚𝐮𝐠𝐮𝐫𝐚𝐥 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐘𝐨𝐠𝐚𝐬𝐚𝐧𝐚 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩𝐬 𝐰𝐢𝐭𝐡 𝟏𝟏𝟒 𝐌𝐞𝐝𝐚𝐥𝐬, 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝟏𝟎𝟐 𝐆𝐨𝐥𝐝𝐬
Japan came second with 11 medals, including 3 golds, while Argentina took third, led by Nabila… pic.twitter.com/p0hBKesmIG
— All India Radio News (@airnewsalerts) June 8, 2026
ভারতের পরেই বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। স্বর্ণপদক, রুপোর পদক এবং ব্রোঞ্জ মিলিয়ে এই দেশের হাতে রয়েছে মোট 11টি পদক। একইভাবে তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছে 5 পদকজয়ী আর্জেন্টিনা। অন্যদিকে সিঙ্গাপুরের জায়গা হয়েছে চতুর্থ স্থানে, 5 নম্বরে রয়েছে নেপাল। এছাড়াও তালিকায় যথাক্রমে রয়েছে উজবেকিস্তান, জাম্বিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া এবং আমেরিকার নাম।
অবশ্যই পড়ুন: মিলবে না টিম ইন্ডিয়ায় সুযোগ! এদের জন্য সমস্যার কারণ হতে পারেন মানব সুথার
প্রসঙ্গত, 2026 বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল মোট 79টি দেশের 522 জন ক্রীড়াবিদ। যাদের মধ্যে 31 দেশের প্লেয়াররা পদক জিতেছেন। ভারতের 122 সদস্যের দল মূলত 6টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গতকাল অর্থাৎ 8 জুন শেষ হয়ে গিয়েছে সেই প্রতিযোগিতা।