সৌভিক মুখার্জী, কলকাতা: একদম বাজেটের মধ্যে যাঁরা সেরা স্মার্টফোন (Smartphone) খুঁজছেন তাঁদের জন্য রইল বিরাট সুখবর। মাত্র 13,999 টাকায় লঞ্চ হল দেশীয় কোম্পানি লাভার দারুণ একটি স্মার্টফোন, যেটির আবার বিরাট কোহলির (Virat Kohli) নামে নাম রাখা হয়েছে। 6000mAh ব্যাটারি থেকে শুরু করে উন্নত প্রসেসর এবং চোখ ধাঁধানো ক্যামেরার সমন্বয়ে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি ইতিমধ্যেই প্রযুক্তি মহলে সারা ফেলে দিয়েছে। মডেলটির নাম Lava Virat V1 Pro 5G। এমনকি ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। রইল বিস্তারিত।
বাজেটের মধ্যেই লঞ্চ হল Lava Virat V1 Pro 5G
Lava Virat V1 Pro 5G ফোনটির দাম রাখা হয়েছে 15,999 টাকা। তবে অফার প্রাইস হিসেবে ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই মডেলটি মিলছে মাত্র 13,999 টাকায়। তবে ইতিমধ্যেই ফোনটির বুকিং শুরু হয়েছে, এবং আগামী 31 আগস্ট থেকে তা বিক্রি শুরু হবে। সেক্ষেত্রে লাভার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা নিকটবর্তী যে কোনও রিটেইল স্টোর থেকে ফোনটি সংগ্রহ করা যাবে। এবার আসি স্পেসিফিকেশন সম্পর্কে।
প্রথমেই যেটা না বললেই নয়, বাজেটের মধ্যেই এই ফোনটিতে মিলছে 6000mAh এর একটি দারুণ ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। এর পাশাপাশি এটিতে 18W একটি ফাস্ট চার্জার দেওয়া হবে। তাছাড়া ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলে পাওয়া যাবে 6.74 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 120Hz। এমনকি এতে 550 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: রেবতী নক্ষত্রে আকাশছোঁয়া সাফল্য পাবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩০ আগস্ট
অন্যদিকে এই মডেলটি চলবে Unisoc T8200 5G চিপসেটের উপর বেস করে, যেটি গেমিং থেকে শুরু করে অন্যান্য কাজে স্মুথ পারফরম্যান্স দেবে। এমনকি জানলে অবাক হবেন, এই মডেলটি Antutu বেঞ্চমার্কে 500-র বেশি স্কোর পেয়েছে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এতে থাকবে 50MP একটি রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি এই মডেল 6GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে বলেই খবর। আর এই মডেলটির দামই রাখা হয়েছে মাত্র 13,999 টাকা। এছাড়া এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফেস আনলকের মতো সুবিধা রয়েছে। আর এই মডেলে পাওয়া যাবে IP64 রেটিং, যা জল কিংবা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। তাই বাজেটের মধ্যে ফোন কিনতে চাইলে এটিই হতে পারে সেরা বিকল্প।