সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ সুখবর। বাজারে আবারও ওয়ানপ্লাসের জনপ্রিয় Nord সিরিজের নতুন সদস্য OnePlus Nord 6 হাজির হতে চলেছে। আগামী 7 এপ্রিল ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার কথা থাকলেও তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়েছে ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, মধ্যবিত্তের বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতার সংজ্ঞা বদলে দেবে এই স্মার্টফোনটি।
ব্যাটারি এবং চার্জিং নিয়ে বিরাট চমক
প্রসঙ্গত, OnePlus Nord 6 এর সবথেকে বড় চমক এর ব্যাটারি। লিক হওয়া বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকতে পারে 9,000mAh এর একটি ধামাকাদার ব্যাটারি। সাধারণত ট্যাবলেটেই এত বড় মাপের ব্যাটারি দেখা যায়। এর সঙ্গে আবার 80W SuperVOOC ফাস্ট চার্জিং দেওয়া হবে, এবং রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকবে। ফলে বারবার চার্জ দেওয়ার কোনও ঝামেলা থাকবে না বলেই দাবি করছো সংস্থা।
ডিসপ্লে এবং প্রসেসর
পারফরমেন্সের দিক থেকে ওয়ানপ্লাস এই ফোনটিতে কোনও রকম আপস করছে না। লিক হওয়া তথ্য বলছে, এই ফোনটিতে লেটেস্ট Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করা হতে পারে, যা গেমিং এবং হাই গ্রাফিক্সের এডিটিং এর জন্য দারুণ পারফরমেন্স দেবে। এমনকি 6.78 ইঞ্চির একটি 1.5K OLED ডিসপ্লে থাকছে। এদিকে ফোনটিতে 165Hzপর্যন্ত হাই রিফ্রেশ রেট থাকতে পারে, যা গেমারদের জন্য একেবারে দারুণ বিকল্প।
ক্যামেরা এবং স্টোরেজ
ফটোগ্রাফি প্রেমীদের জন্য OnePlus Nord 6 ফোনটিতে থাকতে পারে 50MP একটি Sony LYT-600 প্রাইমারি সেন্সর, যাতে আবার OIS সাপোর্ট থাকবে। সাথে 2MP সেকেন্ডারি লেন্স এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি দ্রুত গতির পারফরমেন্সের জন্য এতে LPDDR5X RAM দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বান্ধবীকে মার্সিডিজ উপহার হার্দিক পান্ডিয়ার, দাম জানলে চমকে যাবেন!
ভারতের বাজারে দাম কত এই ফোনের?
টেক বিশেষজ্ঞরা বলছে, ভারতে OnePlus Nord 6 ফোনটির দাম হতে পারে 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে। এই বাজেটে এটি মিডিল সেগমেন্টের অন্যান্য ব্রান্ডের ফোনগুলোর তুলনায় অনেকটাই যে ধামাকাদার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে লঞ্চ হতে পারে। সেগুলি হল হোলোগ্রাফিক কুইক সিলভার, পিচ ব্ল্যাক এবং ফ্রেশ মিন্ট। এখন শুধু আগামী 7 এপ্রিলের অপেক্ষা।