=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরুতেই বেতন ৪০,০০০! কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে সরকারি চাকরি

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি সরকারি চাকরির স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার জন্য রইল সুখবর। সম্প্রতি ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশন সংস্থার তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (ECIL Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এমনকি এই নিয়োগের আওতায় টেকনিশিয়ান এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে নিয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, এমনকি শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে।

তবে কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কত রয়েছে, কী যোগ্যতা লাগবে, আবেদন করবেন কীভাবে, বয়স কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে, ইত্যাদি তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | ECIL Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে টেকনিশিয়ান এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট 125টি শূন্যপদ থাকছে। বলে রাখি, টেকনিশিয়ান পদে 45টি এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে 80টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

জানিয়ে রাখি, টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E. বা B.Tech ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা কত দরকার?

এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 27 বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে ।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, টেকনিশিয়ান পদে চাকরি পেলে প্রতি মাসে 20,480 টাকা বেতন দেওয়া হবে এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে চাকরি পেলে প্রতি মাসে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

টেকনিশিয়ান পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন করবেন কীভাবে?

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে।

বলে রাখি, UR/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 1000 টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST/PwBD/ECIL কর্মীদের আবেদন করতে কোনোরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ UPI-র মাধ্যমে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালেও পাবেন ফেরত, জানুন সহজ উপায়

গুরুত্বপূর্ণ তারিখ

যেমনটা জানা যাচ্ছে, এখানে 16 মে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 26 জুন পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Leave a Comment