=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

Starlink-কে চ্যালেঞ্জ VI-র! ভোডাফোনের এক চালে চাপে পড়বে Jio, Airtel-ও

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম জগতে এবার ইতিহাস লিখছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)! হ্যাঁ, ইলন মাস্কের স্টারলিঙ্ককে টেক্কা দিতে মার্কিন স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তি সংস্থা AST SpaceMobile-র সঙ্গে হাত মিলিয়েছে এবার Vi! তাদের মূল লক্ষ্য, ভারতের প্রতিটি প্রান্তে, যেখানে মোবাইল টাওয়ার নেই, সেখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। সবথেকে বড় ব্যাপার, এই পরিষেবা পাওয়ার জন্য কোনও বিশেষ হার্ডওয়্যার বা অ্যাপেরও দরকার পড়বে না।

AST SpaceMobile-র সঙ্গে হাতে হাত মেলাচ্ছে Vi

সম্প্রতি এক বিবৃতিতে Vi জানিয়েছে, AST SpaceMobile-র স্পেসভিত্তিক মোবাইল প্রযুক্তির সঙ্গে এবার ভারতের ইন্টারনেটবিহীন অঞ্চলগুলিতে সংযোগ পৌঁছে দেওয়ার জন্য Vi যৌথভাবে কাজ করবে। তবে এখনো এই পরিষেবার নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে তারা জানিয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সময় মতো জানানো হবে।

ওদিকে AST SpaceMobile-র তরফ থেকে বলা হয়েছে, তারা বিশ্বের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল নেটওয়ার্ক তৈরি করতে চলেছে, যা সাধারণ স্মার্টফোন থেকেই ব্যবহার করা যাবে। এমনকি 2023 সালে তারা পৃথিবীর প্রথম স্যাটেলাইট 4G কল এবং 5G ভয়েস কল সফলভাবে পরীক্ষাও করেছে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

খোঁজ নিয়ে জানা গেল, এই প্রযুক্তির আওতায় Vi মূলত স্থলভিত্তিক নেটওয়ার্কের দায়িত্বে থাকবে। আর AST SpaceMobile কাজ করবে নিজস্ব স্যাটেলাইট কনস্টেলেশনে। এর ফলে গ্রাহকরা যেখানে টাওয়ার নেই, সেখানেও ভয়েস কল, ভিডিও কল, ডেটা স্ট্রিমিং, সমস্ত পরিষেবা পাবে। এমনকি কোনোরকম বিশেষ অ্যান্টেনা, ডিভাইস বা সফটওয়্যারের প্রয়োজনও পড়বে না। 

আরও জানা গেল, AST SpaceMobile ইতিমধ্যেই বিশ্বজুড়ে 45টির বেশি মোবাইল অপারেটরের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। তালিকায় রয়েছে AT&T, Verizon, Google, Vodafone Plc-র মতো টেলিকম কোম্পানিগুলি। ফলে শুধু Vi নয়, AST SpaceMobile এবার বিশ্বজুড়ে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে।

আরও পড়ুনঃ বিরাট প্রোজেক্ট, আমূল বদলে যাবে ভারতের অর্থনীতি! এবার হাত মেলাচ্ছে আম্বানি, ট্রাম্প

ভারতের জন্য ইতিবাচক পদক্ষেপ

দেশের এখনো অনেক গ্রামীণ ও দুর্গম এলাকা রয়েছে, যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকভাবে পৌঁছয়নি। এমনকি টাওয়ারও বসেনি। আর AST-র সঙ্গে Vi-র এই চুক্তির ফলে সেই সমস্ত ব্ল্যাক স্পট অঞ্চলেও ইন্টারনেট এবং মোবাইল কানেক্টিভিটি খুব সহজেই পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে ডিজিটাল ইন্ডিয়ার পথ আরও মসৃণ হবে। 

এদিকে ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার তোড়জোড় চালাচ্ছ। এমনকি তাদের সঙ্গে জিও ও এয়ারটেল যৌথভাবে কাজও করছে। তবে Vi-AST-র এই চুক্তি স্টারলিঙ্ক সহ Jio, Airtel কেও বাড়তি চাপের মধ্যে ফেলতে পারে। 

Leave a Comment