=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণাবর্তর জেরে ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: খানিক বিরতির পর এবার নিম্নচাপের জেরে বঙ্গে ফের দাপুটে ইনিংস খেলতে চলেছে বর্ষা (West Bengal Weather Update)। অর্থাৎ ফের নতুন রূপে কামব্যাক করতে চলেছে বর্ষা। রাজপথ থেকে অলি গলি সবকিছুই এবার ভিজতে চলেছে। তার উপর রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে এখনই কমবে না, আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। বর্তমানে যদিও এটি বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব আসামে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এবং ক্রমেই সেই নিম্নচাপ শক্তি হারিয়ে এখন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের যেতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির আবহ তৈরী হবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আজকের মত আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুধু বৃষ্টি নয় সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বুধবারও মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে।

আরও পড়ুন: সাঁওতালদের গ্রামে শিক্ষার আলো জ্বালছেন আদিবাসী বধূ! মালতি মুর্মুর কাজে গর্বিত পুরুলিয়া

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে।

অর্থাৎ দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এমন তাণ্ডব।

Leave a Comment