=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুকুর থেকে উদ্ধার ৫ ফুটের বিরল সোনালী সাপ, অবাক কাণ্ড হিঙ্গলগঞ্জে

প্রীতি পোদ্দার, কলকাতা: পুকুরে মাংস ধুতে গিয়ে বিপত্তি! সুন্দরবনের (Sundarban) হিঙ্গলগঞ্জে (Hingalganj) হঠাৎই দেখা মিলল এক অচেনা হলুদ রঙের সাপের। সাধারণত এমন হলুদ সাপ (Hingalganj Rare Yellow Snake) খুব একটা দেখা যায় না, কিন্তু আচমকা এই ধরনের সাপের দেখা পাওয়ায় কৌতূহল তৈরি হয়েছে এলাকায়। পাশাপাশি এই বিরল সাপের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।

পুকুরে মিলল হলুদ রঙের বিরল সাপ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বসিরহাট এলাকার অন্তর্গত হিঙ্গলগঞ্জের কনকনগরে। সেখানকার পুকুর থেকে উদ্ধার হয়েছে ৫ ফুট লম্বা সোনালী রঙের বিরল সাপ। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার, সকালে পুকুরে মাংস ধুতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বাবুরাম মণ্ডল। সেই সময় আচমকাই পুকুরের জল থেকে সাপটি তাঁর দিকে এগিয়ে আসছিল। আতঙ্কিত হয়ে তড়িঘড়ি মাংস নিয়ে দ্রুত পুকুর থেকে উঠে আসেন তিনি। পরে সাপটিকে পাকড়াও করার জন্য মাংস দিয়েই ছিপ ফেলা হয়, আর তখনই সাপটিকে আটক করা হয়। এদিকে হলুদ এই সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ভাইরাল ভিডিও

স্থানীয়দের তরফে অনেকেই বিরলে হলুদ সাপকে কোবরা বলছেন কিন্তু আদতে এই সাপ কোন প্রজাতির কেউ বুঝতে পারছে না। বয়স্ক বাসিন্দাদের অনেকেই জানান, এত বছর বয়সেও এমন হলুদ রঙের সাপ তাঁরা কখনও দেখেননি। কেউ কেউ আবার বিরল এই সাপের ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। ইতিমধ্যেই এই সাপের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে এই সাপ পুকুরে এল তাই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বন দফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাতে বিজপুর, নোয়াপাড়ায় সিপিএমের বইয়ের স্টলে ভাঙচুর অগ্নিসংযোগ! অভিযোগ বামেদের

সাপটির এমন অদ্ভুত রং ও চেহারা দেখে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “সাপটিকে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তবে একই সঙ্গে আতঙ্কও রয়েছে। কারণ পুকুরে এই সাপ প্রথম বার দেখা গেল। আরও পুকুরের জল আমরা সবাই ব্যবহার করি, হয়ত পুকুরে আরও এমন অনেক সাপ রয়েছে। এবং এই পুকুরের পাশের মাঠে বাচ্চারা খেলা করে সেক্ষেত্রেও বাচ্চাদের নিরাপত্তা নিয়েও ভয় তৈরি হচ্ছে মনে।” তবে এখনও পর্যন্ত এই হলুদ সাপের নাম বিবরণ নিয়ে কোনো আপডেট আসেনি।

Leave a Comment