=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেট্রোয় চেপে ঘুরুন কলকাতার সেরা সেরা পুজোয়, জানুন কোন স্টেশনে নামলে সুবিধা হবে 

সহেলি মিত্র, কলকাতাঃ বাস বা লোকাল ট্রেন নয়, এবারে দুর্গাপুজোয় (Durga Puja 2026) যানজট এড়িয়ে ঠাকুর দেখতে ভরসা হতে পারে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শুরু করে উত্তরে বরাহনগর পর্যন্ত বিভিন্ন স্টেশনের আশপাশে রয়েছে একাধিক বিখ্যাত পুজো। শহিদ ক্ষুদিরামে নেমে কেন্দুয়া শান্তি সঙ্ঘ ও পাটুলি সেন্ট্রাল ক্লাব, কবি নজরুলে পঞ্চদুর্গা ও নবদুর্গা সর্বজনীন এবং গীতাঞ্জলিতে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো দেখতে পারেন।

কলকাতার সেরা কিছু পুজো ঘুরে দেখুন মেট্রোয়

মাস্টারদা সূর্য সেন স্টেশনের কাছে রয়েছে মৈত্রী পার্ক সর্বজনীন ও রায়নগর উন্নয়ন সমিতি। নেতাজি স্টেশন থেকে যাওয়া যায় হরিদেবপুর অজেয় সংহতিতে। মহানায়ক উত্তম কুমার স্টেশনের আশপাশে রয়েছে বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সঙ্ঘ, হরিদেবপুর ৪১ পল্লী ও বিবেকানন্দ পার্কের পুজো।

রবীন্দ্র সরোবর স্টেশন থেকে মুদিয়ালি ক্লাব, শিবমন্দির ও সুরুচি সঙ্ঘে যাওয়া যায়। কাছাকাছি রয়েছে যোধপুর পার্ক, ৯৫ পল্লী, সেলিমপুর ও বাবুবাগানও। কালীঘাট স্টেশন থেকে দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সঙ্ঘ ও চেতলা অগ্রণীর পুজো দেখতে পারেন। যতীন দাস পার্ক থেকে ম্যাডক্স স্কোয়ার, হাজরা পার্ক, ২৩ পল্লী ও সঙ্ঘশ্রী এবং নেতাজি ভবন থেকে ভবানীপুর দুর্গোৎসব, ৭৫ পল্লী ও চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন ঘুরে নেওয়া সম্ভব।

এক নজরে রইল তালিকা

মধ্য কলকাতায় রবীন্দ্র সদন স্টেশনের কাছে রয়েছে ২২ পল্লী ও নর্দার্ন পার্ক। পার্ক স্ট্রিটে অ্যালেন পার্ক, এসপ্ল্যানেড থেকে জানবাজারে রানি রাসমণির বাড়ির পুজো, চাঁদনি চক থেকে সুবোধ মল্লিক স্কোয়ার এবং এমজি রোড থেকে মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কোয়ারে পৌঁছনো যায়। উত্তর কলকাতায় গিরীশ পার্ক থেকে সিমলা ব্যায়াম সমিতি, চালতাবাগান ও জোড়াসাঁকো ঘুরতে পারেন। শোভাবাজার স্টেশনের কাছে রয়েছে শোভাবাজার রাজবাড়ি, আহিরীটোলা, কুমোরটুলি সর্বজনীন ও কাশী বোস লেন। শ্যামবাজার থেকে বাগবাজার সর্বজনীন ও শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন, বেলগাছিয়া থেকে টালা প্রত্যয় ও শ্রীভূমি এবং দমদম থেকে দমদম পার্ক তরুণ দল ও ভারতচক্রের পুজো দেখা যায়।

গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে নিউ টাউন সর্বজনীন ও ডিবি ব্লক, করুণাময়ী থেকে এজে ও একে ব্লক এবং সিটি সেন্টার থেকে এফডি ব্লকের পুজো দেখতে পারেন। সল্টলেক স্টেডিয়াম থেকে আইবি ব্লক, শিয়ালদহ থেকে লেবুতলা পার্ক ও শিয়ালদহ অ্যাথলেটিক এবং হাওড়া ময়দান থেকে অন্নপূর্ণা জাতীয় সেবাদলের পুজোয় যাওয়া যায়। অন্য দিকে, অরেঞ্জ লাইনের রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের কাছে রয়েছে রাজডাঙা নব উদয় সঙ্ঘ, বোসপুকুর শীতলামন্দির, বোসপুকুর তালবাগান ও পূর্বাচল শক্তিসঙ্ঘ।

আরও পড়ুনঃ যাত্রীদের জন্য সুখবর, হাওড়া ডিভিশনে একাধিক স্পেশাল লোকাল ট্রেন দিল পূর্ব রেল

কালীঘাট মেট্রো স্টেশন থেকে গড়িয়াহাটের দিকে গেলে দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী সঙ্ঘ, ত্রিধারা, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিংহী পার্ক ও একডালিয়া এভারগ্রিনের পুজো দেখা যাবে। অন্য দিকে কালীঘাট মন্দিরের কাছে রয়েছে বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী ও চেতলা অগ্রণী। যতীন দাস পার্ক স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে ম্যাডক্স স্কোয়ার, হাজরা পার্ক, ২৩ পল্লী ও সঙ্ঘশ্রীর মণ্ডপে। নেতাজি ভবন স্টেশনের কাছে রয়েছে ভবানীপুর দুর্গোৎসব, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ৭৫, ৬৮ ও ৭৬ পল্লী, অগ্রদূত উদয়ন সঙ্ঘ এবং চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন।

রবীন্দ্র সদন স্টেশনের কাছে রয়েছে ২২ পল্লী ও নর্দার্ন পার্ক। পার্ক স্টেশনে নেমে দেখা যাবে অ্যালেন পার্কের পুজো। এসপ্ল্যানেড থেকে কয়েক মিনিট হেঁটে জানবাজারে পৌঁছলে দেখা মিলবে রানি রাসমণির বাড়ির পুজোর। চাঁদনি চক স্টেশনের কাছে রয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার ও তালতলা সর্বজনীন। সেন্ট্রাল স্টেশন থেকে বইপাড়া হয়ে যাওয়া যায় লেবুতলা পার্কে। এমজি রোড স্টেশন থেকে দেখা যাবে মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কোয়ারের পুজো।

গিরীশ পার্ক থেকে হাঁটতে হাঁটতে দেখে নেওয়া যায় সিমলা ব্যায়াম সমিতি, পাথুরিঘাটা পাঁচের পল্লী, চালতাবাগান, ৩৭ পল্লী, চোরবাগান সর্বজনীন ও জোড়াসাঁকোর পুজো। শোভাবাজার স্টেশনের কাছে রয়েছে শোভাবাজার রাজবাড়ি, আহিরীটোলা, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক, হাতিবাগান সর্বজনীন, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন, করবাগান, নলিন সরকার স্ট্রিট ও হাতিবাগান নবীন পল্লী।

শ্যামবাজার স্টেশন থেকে দেখা যাবে বাগবাজার সর্বজনীন, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন, শিকদার বাগান, কবিরাজ বাগান সর্বজনীন ও নর্থ ত্রিধারা। বেলগাছিয়া থেকে যাওয়া যায় টালা প্রত্যয়, টালা পার্ক, টালা বারোয়ারি, লেকটাউন যুবক বৃন্দ, নেতাজি স্পোর্টিং, শ্রীভূমি ও লেকটাউন অ্যাসোসিয়েশনে। দমদম স্টেশনের কাছে রয়েছে দমদম পার্ক তরুণ দল, ভারতচক্র ও তরুণ সঙ্ঘ। নোয়াপাড়া থেকে দেখা যাবে গ্রিন পার্ক নেতাজি ইউনাইটেড ক্লাব, নেতাজি কলোনি লোল্যান্ড ও সিঁথি মোড় বন্ধু দল স্পোর্টিং। বরাহনগরে রবীন্দ্রনগর যুবকবৃন্দ ও নরেন্দ্রনগর সর্বজনীনের পুজো দেখে ব্লু লাইনের পরিক্রমা শেষ করা যায়।

গ্রিন লাইনে সেক্টর ফাইভ স্টেশনের কাছে রয়েছে নিউ টাউন সর্বজনীন, সনাতনী দুর্গাপুজো ও ডিবি ব্লক। করুণাময়ী থেকে দেখা যাবে এজে ব্লক ও একে ব্লকের পুজো। সিটি সেন্টার স্টেশনের কাছে রয়েছে এফডি ব্লক এবং সল্টলেক স্টেডিয়াম থেকে যাওয়া যায় আইবি ব্লকে। শিয়ালদহ স্টেশনের কাছে রয়েছে লেবুতলা পার্ক ও শিয়ালদহ অ্যাথলেটিকের পুজো। হাওড়া ময়দান স্টেশন থেকে দেখা যাবে অন্নপূর্ণা জাতীয় সেবাদলের পুজো।

Leave a Comment