=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ৮ জেলায়, বইবে ৪০ কিমিতে ঝড়! আবহাওয়ার আপডেট

প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহের শুরু থেকেই আকাশ মেঘলা (West Bengal Weather Update) হয়ে রয়েছে যখন তখন। নানা জায়গায় ক্রমেই থেমে থেমে নামছে বৃষ্টি। আজও সকাল থেকে আকাশ কখনও ঘন মেঘে ঢাকছে তো কখনও আবার রোদ ঝলমলে পরিবেশ। তার উপর কিছুতেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার রেশ একদমই কাটছে না। আর এই আবহে আজও বিকেলের দিকে শহরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে শুধু বৃষ্টি নয়, তার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও। অন্যদিকে আগামীকাল এবং বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: জনগণনায় নেওয়া হবে লাখ লাখ কর্মী! মাসিক বেতন ৩৫ হাজার, বড় ঘোষণা কেন্দ্রের

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণ হবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। অর্থাৎ উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বলিবার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment