দেবের সহ অভিনেতা, আজ সংসার চালাতে করছেন মুদিখানার ব্যবসা, সুরজিৎ সেনকে?

Surajit sen dev

সহেলি মিত্র, কলকাতাঃ এক সময়ে বাংলা সিরিয়াল থেকে শুরু করে সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর কাজের প্রশংসাও পেয়েছিল। কিন্তু আজ সেই মানুষটিকেই আজ সংসার চালাতে মুদিখানার দোকান খুলে ব্যবসা করছেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ আপনাদের এমন এক অভিনেতা সম্পর্কে তথ্য দেব যাকে কিনা আজ থেকে দু বছর আগেও স্টার জলসার ‘খেলাঘর’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। এখন নিশ্চয়ই ভাবছেন কে সেই অভিনেতা? চলুন জেনে নেবেন।

দেবের সঙ্গে অভিনয় করা অভিনেতা এখন চালাচ্ছেন মুদির দোকান!

আজ যে অভিনেতা সম্পর্কে তথ্য দেব সে অভিনেতা দেব-এর সঙ্গেও চুটিয়ে অভিনয় করেছে। কিন্তু ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে, এখন সংসারের দায়ভার কাঁধে নিয়ে একা হাতে একটি মুদি খানা দোকান চালাচ্ছেন এই দাপুটে অভিনেতা। তিনি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন করে ভাইরাল হয়ে গিয়েছেন। তবে তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে বলতে শোনা গিয়েছে, তিনি যে এভাবে ভাইরাল হবেন স্বপ্নেও ভাবতে পারেননি। আর সাসপেন্স না রেখে আপনাদের জানিয়ে রাখি, আজ কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেনকে (Surajit Sen) নিয়ে, যিনি এখন একটি মুদিখানার দোকান চালাচ্ছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

চেনেন এই অভিনেতাকে?

এক সময়ে দেবের সহ অভিনেতা হয়ে কাজ করলেও এখন বর্তমানে কোনও কাজ না থাকায় এই কাজ করছেন তিনি। যারা সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি কর‍তে পছন্দ করেন তাঁরা এই সুরজিৎকে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন। এই অভিনেতার মুখ খুবই পরিচিত, এমন নয় যে আজ দেখলাম কাল ভুলে গেলাম। ব্যারাকপুরের বাসিন্দা হলেন এই অভিনেতা সুরজিৎ। পাঁচ বছর হল অভিনয় থেকে দূরে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এখন কী ভাবে দিন চলে তাঁর?

এক ভিডিওতে সুরজিৎ বলেন, “১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!” ব্যারাকপুরেই মুদির দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তাঁর সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে গেলেন সুরজিৎ। বলেন, “আমি কোনও মন্তব্য করতে চাই না।” অভিনেতা বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

Leave a Comment