=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৩০ টাকায় লটারির টিকিট কেটে কোটিপতি! পুজোয় ভাগ্য খুলল দক্ষিণ দিনাজপুরের কৃষকের

অনন্যা সরকার, দক্ষিণ দিনাজপুর: গরীব চাষির কপাল খুলল মাত্র ২৩০ টাকায়। লটারি জিতে (Lottery Winner) রাতারাতি হলেন কোটিপতি! দুর্গা পুজোর সপ্তমীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামে হইচই কাণ্ড। স্থানীয় কৃষক প্রফুল্ল রায় মাত্র ২৩০ টাকায় কেনা লটারির টিকিটে এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন। দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের সঙ্গে লড়াই করা তাঁর পরিবারের কাছে এ যেন স্বয়ং মা দুর্গার আশীর্বাদ। কৃষক প্রফুল্ল রায় ও তাঁর পরিবার এখন স্বচ্ছল জীবনযাপনের পাশাপাশি অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার স্বপ্ন দেখছেন। 

দীর্ঘদিন দারিদ্র্যের সাথে লড়াইয়ের পর রাতারাতি খুলে গেল ভাগ্য

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামে প্রফুল্ল রায় কৃষিকাজ করে সংসার চালান। টাকাপয়সার  টানাটানি তাঁর নিত্যসঙ্গী। দৈনন্দিন খরচ মেটাতেও অধিকাংশ সময় হিমশিম খেতে হত তাঁকে। এমন পরিস্থিতির মধ্যেই ভাগ্য পরীক্ষা করতে দুর্গাপুজোর সপ্তমীর দিন ২৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন প্রফুল্ল রায়। সেদিন রাতেই ঘোষিত হয় ফলাফল। দরিদ্র কৃষক দেখেন তাঁর কেনা টিকিটটিই প্রথম পুরস্কার জিতে নিয়েছে। 

শুরুতে পরিবারের সদস্যরা বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। বারবার টিকিটের নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়ার পর দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের ছোট্ট বাড়িটাই আনন্দের বন্যা বয়ে যায়। লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই জাফরপুর গ্রামে উৎসবের আমেজ যেন দ্বিগুণ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দারুণ উৎসাহ নিয়ে প্রফুল্ল রায়ের বাড়িতে ভিড় জমান অনেকেই তাঁকে অভিনন্দন জানাতে আসেন। দুর্গাপূজার মরসুমে এমন খবরে এলাকায় ছড়িয়ে পড়েছে খুশির হাওয়া।

আরও পড়ুন: বৃহস্পতির গোচরে পাঁচ রাশির কর্ম ও আর্থিক ক্ষেত্রে উন্নতি, খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার

স্থানীয়রা আশা করছেন, এই আকস্মিক প্রাপ্তি প্রফুল্ল রায়ের পরিবারের দীর্ঘদিনের আর্থিক কষ্ট ঘোচাবে। এই অর্থ তিনি তাঁর সন্তানদের পড়াশোনা, বাড়ি মেরামত, চিকিৎসা বা কৃষিকাজে অনায়াসে বিনিয়োগ করতে পারবেন। যদিও পুরস্কারের অর্থ দাবি করা এবং কর সংক্রান্ত প্রক্রিয়াগুলো এখনও চলছে, তবুও পুরো জাফরপুর গ্রামে এখন এই ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ২৩০ টাকায় কীভাবে নিমেষেই একটা গোটা পরিবারের ভাগ্য বদলে যেতে পারে, তারই জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন দক্ষিণ দিনাজপুরের দরিদ্র চাষী প্রফুল্ল রায়।

Leave a Comment