বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে হার এড়ানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। এরই মাঝে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের (India Vs South Africa) দল থেকে বাদ পড়লেন দুজন তারকা ক্রিকেটার। মূলত চোটের কারণেই 20 ওভারে ভারতের বিরুদ্ধে নামার আগেই দুই প্লেয়ারকে নিয়ে ধাক্কা খেলো প্রোটিয়ারা। বলাই বাহুল্য, চোট যন্ত্রণাকে সামনে রেখে আজ অর্থাৎ শনিবার ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। সে কারণেই বাধ্য হয়ে একাদশ বদলাতে এইডেন মার্করামদের।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই দুই প্লেয়ারকে পাবে না দক্ষিণ আফ্রিকা
চোট বড় বালাই। সেটাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে একেবারে হারে হারে টের পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। জানা গিয়েছে, চোটের কারণে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ ব্যাটার টনি ডিজর্জি। অন্যদিকে একই কারণে বাদ পড়তে হয়েছে তারকা পেসার কোয়েনা মাফাকাকে। বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা ডিজর্জি। মূলত আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই ক্রিকেট মহলে জনপ্রিয় তিনি। এবার এহেন একজন প্লেয়ারকে ছাড়াই ভারতের বিরুদ্ধে t20 খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
অন্যদিকে, মাফাকাও দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম গুরুত্বপূর্ণ জোরে বোলার। প্রয়োজনীয় সময়ে বল হাতে প্রতিপক্ষের উইকেট ভেঙে ফেলার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। তাঁকেও চোটের কারণে ভারত সফর থেকে হারাতে হচ্ছে। এই কষ্টটা আপাতত বুকে বেঁধে রাখা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার কাছে। তবে ডি জর্জির পরিবর্ত হিসেবে ভারতের বিপক্ষে কাকে নামানো হচ্ছে তা না জানা গেলেও টি-টোয়েন্টি সিরিজের দলে ইতোমধ্যেই জোরে বোলার মাফাকার বিকল্প হিসেবে আনা হয়েছে লুথো সিপামলাকে।
অবশ্যই পড়ুন: শুরু হচ্ছে ট্রায়াল, ডিসেম্বরেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ছুটবে এই রুটে…
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ম্যাচে ব্যাট করার সময় আচমকা ডান পায়ের হ্যামস্টিংয়ে অস্বস্তি বোধ করতে শুরু করেন ডি-জর্জি। তড়িঘড়ি ফিজিওরা মাঠে এসে শুশ্রুষা করলেও তাতে কাজ হয়নি। সে কারণেই শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে স্ক্যান করিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে বিশ্রামে রাখা হয়েছে। অন্যদিকে, বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রয়েছেন মাফাকা। যার কারণে অবশ্য বাঁ পায়ের হ্যান্ডস্টিংয়ের চোট।