=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে কাটছে জট, চৌবেকে ছাড়াই অস্থায়ী চুক্তি! এই নিয়মে ISL চালাবে FSDL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে অচলাবস্থা! দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। চলতি বছরের ডিসেম্বরে ফেডারেশনের সাথে FSDL-র চুক্তি শেষ হয়ে গেলে তারপর কী হবে? উত্তর নেই কারও কাছেই। এদিকে, ইন্ডিয়ান সুপার লিগের (Indian super League) একাধিক ক্লাবের সাথে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা FSDL স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফেডারেশনের সাথে চুক্তি নিয়ে জট না কাটলে বল গড়াবে না ISL-এ।

যা শুধু ফেডারেশন বা নিয়ন্ত্রক সংস্থাকে আঘাত করবে তা নয়, বরং ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হয়ে গেলে চাকরি খোয়াবেন লিগের সাথে যুক্ত বহু ছেলে মেয়ে। এমতাবস্থায়, আপাতত লিগ নিয়ে সদুত্তর খুঁজতেই কোমর বেঁধে নেমেছে FSDL। আসলে, ভারতীয় ফুটবলের স্বার্থ রক্ষার্থে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বিশেষ উদ্যোগী হয়েছে সংস্থাটি। এহেন আবহে, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আশার আলো। তাহলে কি অস্থায়ী ভিত্তিতে চুক্তি?

তৈরি হতে পারে তিন সদস্যের কমিটি

সমস্যাটা দাঁড়িয়েছে ফেডারেশনের সাথে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থার চুক্তি নিয়ে। আসলে ডিসেম্বরেই FSDL-র সাথে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। এদিকে নতুন মরসুম শুরু হলে তা চলবে এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু প্রশ্ন, ডিসেম্বরে চুক্তি শেষ হলে, কীভাবে জানুয়ারি থেকে আবার এপ্রিল পর্যন্ত গড়াবে ইন্ডিয়ান সুপার লিগ?

এদিকে সুপ্রিমকোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে ভারতীয় ফুটবল ফেডারেশনের কোনও কমিটি FSDL-র সাথে চুক্তির বিষয়ে আলোচনা করতে পারবে না। আদালত স্পষ্ট বলেছে, নতুন করে ফেডারেশনের সংবিধান তৈরি না করে নির্বাচন করানো হয়। আর সেই সূত্রেই ক্ষমতায় এসেছিলেন চৌবে।

ফলত, ফেডারেশনের সংবিধান রক্ষার বিষয়টি নিয়েই চিন্তিত সুপ্রিম কোর্ট। ফলত, শীর্ষ আদালতের পরবর্তী রায় না আসা পর্যন্ত ফেডারেশনের সাথে চুক্তি নিয়ে জট থাকবে এমনটাই মনে করছিলেন বহু বিশেষজ্ঞ। কেননা, কল্যান চৌবের নেতৃত্বে ফেডারেশনের কমিটি FSDL-এর সাথে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আলোচনায় বসতে পারবে না।

এমতাবস্থায়, ISL নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। আর তার মাঝেই এবার শোনা যাচ্ছে ফেডারেশনের বাইরে থেকে কর্মী নিয়ে তিন সদস্যের একটি কমিটি তৈরি করা হতে পারে। যাঁরা মূলত ফেডারেশনের প্রতিনিধি হিসেবে FSDL কর্তাদের সাথে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কথাবার্তা এগিয়ে নিয়ে যাবেন। জানা যাচ্ছে, এক্ষেত্রে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কোন ভূমিকাই থাকবে না।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার পেসারদের নিয়ে ক্ষুব্ধ! ভারতীয় তারকা দিলেন বড় বয়ান

এই নিয়মে গড়াবে ISL

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ফুটবলের স্বার্থ রক্ষার্থে এবার ইন্ডিয়ান সুপার লিগের জট কাটাতে উদ্যোগী হয়েছে FSDL। ওই প্রতিবেদন দাবি করছে, শেষ পর্যন্ত সমস্যা না মিটলে ডিসেম্বরের শেষ হতে যাওয়া চুক্তি অস্থায়ী ভিত্তিতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত বাড়াতে পারে ISL-এর নিয়ন্ত্রক সংস্থা।

সেক্ষেত্রে, ফেডারেশনের হয়ে দায়িত্বে থাকা তিনি সদস্যের ওই কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই খবর। ততদিনে নতুন সংবিধান মেনে ফেডারেশনের নির্বাচন হয়ে যাবে। ফলত, ইন্ডিয়ান সুপার লিগ চালু রেখে নতুন নির্বাচনের পর নবনির্মিত ফেডারেশন কমিটির সাথে চুক্তি বৃদ্ধির বিষয় আলোচনা করবে FSDL। আপাতত তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

Leave a Comment