IPL 2026 নিলামে অংশ নেবেন পাকিস্তানি বংশোদ্ভুত প্লেয়ার, সবুজ সংকেত BCCI-র!

IPL 2026 Auction Pakistani origin player included in list of IPL auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে IPL 2026 এর মিনি নিলাম (IPL 2026 Auction)। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব। সেই আসরে অংশগ্রহণের জন্য উঠেছিল 1400 জন প্লেয়ারের নাম। তবে এত জনকে তো আর নিলামে জায়গা দেওয়া যায় না। তাই এদের মধ্যে থেকে 1005 জনকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর দীর্ঘ বাছাইয়ের পর 240 জন ভারতীয় এবং 110 জন বিদেশি প্লেয়ার মিলিয়ে মোট 350 জনকে তালিকাভুক্ত করে BCCI এবং IPL কর্তৃপক্ষ। একাধিক রিপোর্ট বলছে, ওই 350 জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন এক পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারও। তাঁকে নিলামের জায়গা দিতে নাকি সবুজ সংকেত দিয়েছে খোদ BCCI!

পাকিস্তানি বংশোদ্ভুত প্লেয়ারের নাম থাকবে IPL নিলামে?

আপাতত যা খবর, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের জন্য তালিকাভুক্ত 350 জন প্লেয়ারের মধ্যে রয়েছেন পাকিস্তানে জন্মগ্রহণকারী 22 বছরের মহম্মদ আব্বাসও। বলা বাহুল্য, 2003 সালের 29 নভেম্বর, পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে নিউজিল্যান্ডের জার্সিতে খেলা এই ক্রিকেটার। এই প্লেয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে পাকিস্তান এবং নিউজিল্যান্ড উভয় দেশেই খেলেছেন। জানা যায়, একেবারে ছেলেবেলায় মহম্মদের পুরো পরিবার চলে আসেন অকল্যান্ডে। সেই সময়ই পরিবারের সাথে নিউজিল্যান্ডে চলে আসতে হয়েছিল ছোট্ট আব্বাসকে। তখন তাঁর বয়স ছিল মাত্র 3 বছর।

পরবর্তীতে, 16 বছর বয়সে নিউজিল্যান্ড ক্রিকেট এই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারকে নির্বাচিত করে। আসলে নিজের অসাধারণ ক্রিকেট দক্ষতা দেখিয়ে নিউজিল্যান্ড বোর্ডকে মুগ্ধ করেছিলেন তিনি। না বললেই নয়, চলতি বছরের 29 মার্চ মাসে নেপিয়ারে নিউজিল্যান্ড দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে অভিষেক হয়েছিল মহম্মদের। এই অভিষেক ম্যাচেই মাত্র 24 বলে 52 রান করেন তিনি। বল হাতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে আউট করার পরই সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আর এর পরই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নাম উঠে তাঁর। এবার সেই প্লেয়ারই নামতে চলেছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে।

অবশ্যই পড়ুন: নতুন করে রাজ্য সরকারের আর কোনও যুক্তিই শুনবে না হাইকোর্ট!

মহম্মদ আব্বাসের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার

প্রথমেই বলে রাখি, নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় মুসলিম খেলোয়াড় মহম্মদ। পাকিস্তানে জন্মগ্রহণকারী এই প্লেয়ার আজ পর্যন্ত নিউজিল্যান্ড দলের হয়ে মোট তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে 34.66 গড়ে দান করার পাশাপাশি বল হাতে ভেঙেছেন দুটি উইকেট। এছাড়াও নিউজিল্যান্ডের হয়ে 19টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আব্বাস। সেই আসরে তাঁর রানের সংখ্যা 391।

Leave a Comment