=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বীরভূমে সাংবাদিককে মারধর, প্রাণে মারার চেষ্টার অভিযোগ! গ্রেফতার ‘বং লুচ্চা’র ২ ইউটিউবার

প্রীতি পোদ্দার, কলকাতা: সাউন্ড সিস্টেম বন্ধ করাকে কেন্দ্র করে তুমুল বচসা বীরভূমের পাঁড়ুইয়ে (Panrui)। মধ্যরাতে সংবাদমাধ্যমের কর্মীর উপর হামলার অভিযোগে (Journalist Attacked In Panrui) চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে সংঘর্ষের এই ঘটনায় নাম জড়িয়েছে ‘বং লুচ্চা’ নামক এক ইউটিউব চ্যানেলের। ইতিমধ্যেই ওই চ্যানেলের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হলে গ্রেফতার হয় ২। ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত পাঁড়ুইয়ে। সেখানে সাউন্ড সিস্টেম বন্ধ করাকে কেন্দ্র করে মধ্যরাতে আচমকা তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় এক সাংবাদিকের সঙ্গে। তবে শুধু বচসাতেই থেমে থাকেনি ঝামেলা। মুহূর্তের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে ‘বং লুচ্চা’ নামক এক ইউটিউব চ্যানেলের সদস্যদের বিরুদ্ধে। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে পাঁড়ুই থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

কী বলছেন আক্রান্ত সাংবাদিক?

আক্রান্ত সাংবাদিক জানিয়েছেন যে, “নির্ধারিত সময়ের পেরিয়ে গেলেও সাউন্ড অত্যধিক বাড়িয়ে গান চালানো হচ্ছিল, এই নিয়ে অভিযোগ জানাতে গেলেই গালাগালি এবং মারধর করা হয়। আমাকে খুনের চেষ্টাও করা হয়েছিল। এমনকি ঘটনার কয়েক ঘণ্টা পরে মামার বাড়ি গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে নোংরা ব্যবহার করে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে FIR এ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে অন্যতম হল সুদীপ মণ্ডল, দেবু মণ্ডল, সুকুমার মণ্ডল, রাজকুমার সও, সুজয় সাও। আর কারা এই ঘটনায় জড়িত আছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: পুজোর ছুটি শেষেই গ্রামে বদলি হবেন শহুরে শিক্ষকরা, বড় পদক্ষেপ শিক্ষা দফতরের

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমের কর্মীর উপর হামলার অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর আগেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিলিগুড়িতে হামলার মুখে পড়লেন বেশ কয়েকজন সাংবাদিক। অভিযোগ, একটি নামী ব্র্যান্ডের ডুপ্লিকেট চাল বিক্রির খবর কভার করতে গিয়েই সাংবাদিকদের উপর হামলার করেছিল এক চাল ব্যবসায়ী। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল।

Leave a Comment