=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাঝ আকাশেই ইঞ্জিন বিকল! রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, নিহত সমস্ত যাত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়ার মস্কোতে আজ ঘটে গেল এক মর্মান্তিক বিপর্যয়! হ্যাঁ, কলোমনা জেলার এক প্রশিক্ষণ ফ্লাইট (Russia Flight Accident) মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ভেঙ্গে পড়ে গুঁড়িয়ে গেল। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চারজন যাত্রীর। যাদের মধ্যে ক্রু মেম্বার ও ট্রেইনি পাইলটও ছিলেন।

ইঞ্জিন বিকল হতেই আকাশ থেকে ছিটকে পড়ল Yak-18T বিমান

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই দুর্ঘটনার পেছনে মূল কারণ ছিল বিমানটির ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি। ফ্লাইটটি যখন অ্যারোবেটিক্স অনুশীলন করছিল, তখন আচমকাই তার ইঞ্জিন বিকল হয়ে যায়। আর তারপরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে খোলা মাঠে বিকট শব্দে আছড়ে পড়ে।

এমনকি দুর্ভাগ্যবশত ধাক্কা লাগার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। তবে চেষ্টা করেও কেউ সেখান থেকে বের হতে পারেনি। ফলে চারজনেই ঘটনাস্থলে নিজের প্রাণ হারান। তবে স্বস্তির বিষয় এই যে, মাটিতে কোনোরকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

উড়ান অনুমোদন ছিল না বিমানটির?

তবে এই ঘটনার পর চমক দেওয়া তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, বিমানটির নাকি উড়ানের সরকারি অনুমতি ছিলই না। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, বিমানটি অনুমোদন ছাড়াই আকাশে উড়ছিল। তবে এই যুক্তি সত্যি কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে মস্কো অঞ্চলের প্রসিকিউটর অফিসার।

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,৬০০! DRD-তে পরীক্ষা ছাড়া প্রচুর শূন্যপদে চাকরি

তদন্তে দেখা হচ্ছে যে, বিমানটি উড়ানোর আগে নিয়মমাফিক কোনও টেকনিক্যাল চেকআপ হয়েছিল কিনা। এমনকি সুরক্ষা বিধিনিষেধ মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা যাচ্ছে। পাশাপাশি যদি সত্যিই কোনোরকম অনুমতি ছাড়া বিমানটি উড়ানো হয়ে থাকে, তার পিছনে আসল কারণ কী, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

বলে রাখি Yak-18T বিমানটি রাশিয়ার জনপ্রিয় লাইট ট্রেইনার এয়ারক্র্যাফট। এমনকি এটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে এখনো পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং উড়ান ক্লাবে ব্যবহার করা হয়। আর এই বিমানটি সাধারণত রাশিয়ায় সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য বলেই পরিচিত। তবে এরকম ভয়াবহ দুর্ঘটনা আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিল।

Leave a Comment