=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় মহারথীকে কোচ করতে চলেছে ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রান্সফার উইন্ডো খুললেও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত ফেডারেশনের সাথে FSDL-র নতুন চুক্তি নিয়ে বেঁধেছে জট। কিন্তু সেসবের মাঝেই বিগত বেশ কয়েকদিন ধরে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে একাধিক ফুটবলারকে জড়িয়ে আসছে নতুন নতুন খবর।

তবে এবার সেই ধারা অব্যাহত রেখে নতুন কোচ সই করাতে চলেছে লাল হলুদ। হ্যাঁ, বিশ্বস্ত সূত্র মারফত খবর, বিদেশি কোচের ওপর নির্ভরতা কমিয়ে এবার দেশীয় মহারথীকেই কোচ করতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান।

অস্কার ব্রুজোর বদলে কাকে কোচ বানাচ্ছে ইস্টবেঙ্গল?

আসলে বিষয়টা তেমন নয়। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনাতেই ফুটবলারদের মৌখিকভাবে চূড়ান্ত করলেও এখনও কারও সাথেই পাকা চুক্তিতে যায়নি বাগান প্রতিবেশী। এমতাবস্থায়, উঠে আসছে ইস্টবেঙ্গলের নতুন কোচের খবর। শোনা যাচ্ছে, দেশের এক পরিচিত মুখকেই কোচ করতে চলেছে ইস্টবেঙ্গল। তাহলে কি বাদ যাচ্ছেন অস্কার?

না, আসলে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের প্রধান কোচ। সম্প্রতি এই স্প্যানিশ তারকার সাথে চুক্তি দীর্ঘায়িত করেছে লাল হলুদ। ফলে, তাঁর সাথে হওয়া চুক্তিতে কোনও ছেদ পড়ছে না। বিষয়টা আসলে, গোলকিপার কোচ হিসেবে নতুন কোচিং স্টাফ নিচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ভারতীয় ফুটবলের পরিচিত ব্যক্তি তথা আশিয়ানজয়ী ইস্টবেঙ্গলের অন্যতম সদস্য সন্দীপ নন্দীকে এবার গোলকিপার কোচ করার কথা ভাবছেন লাল হলুদ কর্তারা।

অবশ্যই পড়ুন: বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ হওয়ায় ধাক্কা খাবে ভারত! কতটা ক্ষতি হবে?

কেন সন্দীপকেই কোচ করতে চাইছে ইস্টবেঙ্গল?

বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞের দাবি, আসলে দীর্ঘদিন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছেন সন্দীপ, কাজেই লাল হলুদের ফুটবল ধরণ জানেন তিনি। তাছাড়াও সন্দীপের সাথে পুরনো সম্পর্ককে কাজে লাগিয়েই তাঁকে দলের গোলকিপার কোচ করতে চাইছে ইলিশ প্রেমীদের লাল হলুদ ম্যানেজমেন্ট। যদিও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট থাকায় আপাতত রিক্রুটমেন্ট বন্ধ। তাই সমস্ত সমস্যা মিটলে তড়িঘড়ি এই সন্দীপকেই গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করবে কলকাতা ময়দানের বাগান প্রতিপক্ষ, আপাতত তেমনটাই তো আশা।

Leave a Comment