বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ওপারের অলিগলি থেকে রাজসড়ক সর্বত্রই উঠেছিল ভারতবিরোধী স্লোগান। ওপার বাংলার একটা বড় অংশের সাধারণ নাগরিক ডাক দিয়েছিলেন ভারতীয় পণ্য বয়কটের। তবে শেষ মুহূর্তে ভারত ছাড়া যে বাংলাদেশের গতি নেই তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। এইতো কিছুদিন আগেই দেশের বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে ভারত থেকে বস্তা বস্তা পেঁয়াজ আমদানি করেছিল ইউনূসের দেশ। এরপর তারাই এদেশ থেকে 50 হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেয় (Bangladesh India Rice Trade)। সেই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই ভারত থেকে আরও 50 হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিল ইউনূস প্রশাসন।
ভারতেই ভরসা রাখতে হচ্ছে বাংলাদেশকে!
কিছুদিন আগেই বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে ছেয়ে গিয়েছিল ভারত থেকে 50 হাজার টন চাল আমদানির খবর। খোঁজ নিয়ে জানা গেল, নয়া দিল্লির হাত থেকে 43 টাকা 53 পয়সা কিলো দরে 50 হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল ওপারের সরকার। এবার দেশের বাজারে চালের চাহিদার কথা মাথায় রেখে সেই দাম আরও কিছুটা বাড়িয়ে 44 টাকা 1 পয়সা কিলো দরে ভারত থেকে আরও 50 হাজার মেট্রিক টন চাল কিনতে চলেছে ইউনূস সরকার।
অবশ্যই পড়ুন: শতভিষা নক্ষত্রে গোচর করেছে রাহু, দুঃসময় কাটবে ৪ রাশির
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন এক বৈঠকে ভারত থেকে আরও 50 হাজার টন চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পর এবার শোনা যাচ্ছে, ভারতীয় সংস্থা বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড বাংলাদেশের সংস্থাকে চাল রপ্তানি করবে। জানা গিয়েছে, 1 কোটি 79 লাখ 88 হাজার 500 ডলার মূল্য দিয়ে ভারত থেকে 50 হাজার টন চাল কিনবে বাংলাদেশ।
অবশ্যই পড়ুন: বছরের শুরুতেই ১১১ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! জানুন গ্যাসের নতুন রেট
উল্লেখ্য, বছরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে চিনকে টপকে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের রিপোর্টে, ভারতকে বিশ্বের সবচেয়ে বড় চাল উৎপাদনকারী দেশ হিসেবে দেখানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক 28 শতাংশ চাল উৎপাদনকারী রাষ্ট্র ভারতই।
Just signed up with 99okwin, and so far, so good! The interface is clean, and I’m already eyeing a few games. Hoping for some big wins! Definitely checking out 99okwin.