বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু হত্যা এখন বাংলাদেশে সাধারণ বিষয়। শেখ হাসিনার পতনের পর থেকেই ওপারের সংখ্যালঘু হিন্দুদের জীবনে নেমে এসেছে অন্ধকার। বিশেষত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি খুনের পর বেছে বেছে বাংলাদেশি হিন্দুদের খুন করছেন ওপার বাংলার কট্টরপন্থীরা। যেই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারতেও।
বিগত দিনগুলিতে যেভাবে ভারত বিরোধিতায় সরব হয়েছেন বাংলাদেশিরা তাতে এক প্রকার ক্ষিপ্ত এদেশের মানুষজন। যার প্রভাব গিয়ে পড়েছে ক্রীড়া ক্ষেত্রেও। ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই IPL এ বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে বয়কটের ডাক দিয়েছেন। এবার এই বাংলাদেশিকে নিয়ে KKR কর্ণধার শাহরুখ খানকে বেঈমান বলে দাগলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম (Sangeet Som Threats Shahrukh Khan)। ঘুরিয়ে কিং খানকে খুনের হুমকিও দিলেন তিনি।
शाहरुख़ ख़ान को ग़द्दार बताते हुए यूपी बीजेपी के नेता संगीत सोम ने कहा— “अगर रहमान जैसा खिलाड़ी भारत आएगा, तो एयरपोर्ट से बाहर नहीं निकल पाएगा।”
इन नेता महोदय से ज़रा ये सवाल तो पूछना चाहिए— IPL करवा कौन रहा है? ICC का चेयरमैन कौन बना बैठा है?और अगर इतनी ही दिक्कत है, तो सरकार… pic.twitter.com/8Agbb7oQma
— Dr. Laxman Yadav (@DrLaxman_Yadav) December 31, 2025
মুস্তাফিজুরকে কেনায় শাহরুখকে নিশানা বিজেপি নেতার
গত IPL মিনি নিলামে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র দল পেয়েছিলেন ওপারের কটার মাস্টার মুস্তাফিজুর। 9 কোটি 20 লাখের রেকর্ড প্রাইসে তাঁকে কিনে নেয় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। যদিও তখন জীবিত ছিলেন হাদি। নতুন করে উত্তালও হয়ে ওঠেনি বাংলাদেশ। তবে বিপদ বাড়ল নিলামের পরই। বিপুল অর্থে মুস্তাফিজুরকে কেনার পরই বাংলাদেশে উঠতে শুরু করে ভারত বিরোধী স্লোগান।
অবশ্যই পড়ুন: অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া, নয়া পন্থা রাজ্য সরকারের
সবচেয়ে বড় কথা, হাদির মৃত্যুর পরই কারখানার শ্রমিক হিন্দু যুবক দীপু দাসকে সর্বসমক্ষে পুড়িয়ে মারে একদল কট্টরপন্থী। আর তার পরই হিন্দু হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে ভারতে। বাংলাদেশি রহমানকে IPL এ ব্যান করার দাবি জানান অনেকে। এরই মাঝে এবার রহমানকে কেনা নিয়ে KKR কর্ণধার শাহরুখকে নিশানা করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম।
অবশ্যই পড়ুন: IPL খেলা হচ্ছে না বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের? জানাল BCCI
সম্প্রতি মুস্তাফিজুরকে কেনার কারণে KKR কর্ণধার শাহরুখকে নিশানা করে যোগী রাজ্যের প্রাক্তন সাংসদ বলেন, “একদিকে বাংলাদেশে প্রতিদিন মার খাচ্ছে হিদুরা। আর একদিকে বাংলাদেশি প্লেয়ারকে কোটি টাকায় কেনা হচ্ছে। ওই বেঈমান অভিনেতা 9 কোটি টাকা খরচ করে বাংলাদেশের ক্রিকেটারকে কিনে নিয়েছে। বেঈমানদের এ দেশে কোনও স্থান নেই।” এদিন এই বিজেপি নেতা কিং খানকে নিশানা করে এও বলেন, ” এ দেশের মানুষজন আপনাকে বিরাট উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেই দেশের সাথেই আপনি বেঈমানি করলেন।” এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ঘুরিয়ে কিং খানকে খুনের হুমকি দিলেন সোম, মনে করেছেন অনেকেই। শুধু তাই নয়, ওপার বাংলার মুস্তাফিজুর এ দেশে এলে বিমানবন্দর থেকে বেরোতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন গেরুয়া নেতা।
Sports betting with 188betthethao, nice one! I am always looking for a good deals so i will test it right now. Just click here: 188betthethao