বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 বিদায় নিতেই নতুন বছরকে বরণ করে নিয়েছেন সকলে। আর 2026 পড়তে না পড়তেই শেয়ার বাজারেও ঝড় তুলেছে বেশ কিছু স্টক (Multibagger Stock)। নতুন বছরের একেবারে প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি একাধিক স্টকের দাম কার্যত রকেটের গতিতে বেড়েছে। কিছু কিছু স্টক আবার অল্প হলেও ধীরে ধীরে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাচ্ছে। সেই তালিকায় রয়েছে অ্যাডভান্স টেকনোলজিসের স্টকগুলিও। বছরের প্রথম দিনই এই সংস্থার স্টকের দাম একলাফে 5 শতাংশ পর্যন্ত বেড়েছে। আনন্দে আত্মহারা এই স্টকের বিনিয়োগকারীরাও।
এক মাসে 110 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের শুরুতেই বেশ কিছু কোম্পানি তাদের ব্যবসা বাড়ানোর সাথে সাথে স্টকগুলিও ঊর্ধ্বমুখী হয়েছে। সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে অ্যাডভান্স টেকনোলজিসের স্টকগুলি। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থাটি হায়দরাবাদ ভিত্তিক সংস্থা পুষ্পক এআই এর 100 শতাংশ শেয়ার কিনে নিয়েছে। আর সেই তথ্য প্রকাশে আসতেই বছরের প্রথম দিন সংস্থাটি স্টকগুলির দাম 5 শতাংশ বেড়েছে।
বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, 2032 সালের মধ্যে গোটা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বাজার 2.4 ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। মূলত সে কারণেই ভবিষ্যতের কথা চিন্তা করে পুষ্পক এআই নামক সংস্থাটি কিনে নিয়েছে অ্যাডভান্স টেকনোলজিস। বলে রাখি, আজ অর্থাৎ বৃহস্পতিবার শেয়ার মার্কেট খোলার পর অ্যাডভান্স টেকনোলজিসের একটি স্টকের দাম ছিল 1 টাকা 90 পয়সা। তবে পরবর্তীতে সেই দাম বেড়ে 2 টাকায় পৌঁছে যায়। যদিও বর্তমানে এই সংস্থার একটি স্টকের দাম দাঁড়িয়েছে 1 টাকা 99 পয়সায়।
অবশ্যই পড়ুন: মৃগশিরা নক্ষত্রে সাফল্যের শিখরে পৌঁছবে ৪ রাশি! আজকের রাশিফল, ২ জানুয়ারি
না বললেই নয়, এই স্টকটি দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 52 পয়সায় পৌঁছেছিল। তবে যদি রিটার্নের কথা বলা হয় সেক্ষেত্রে এই স্টক মাত্র 1 মাসের মধ্যে বিনিয়োগকারীদের 110 শতাংশ রিটার্ন প্রদান করেছে। গত ছয় মাসের হিসাব করলে এই স্টক থেকে বিনিয়োগকারীরা একসাথে 127 শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন। এক কথায় দ্বিগুণের থেকেও বেশি কামিয়েছেন ইনভেস্টররা।
অবশ্যই পড়ুন: কমছে CNG থেকে গৃহস্থের গ্যাসের দাম! বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা PNGRB
অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বহু শেয়ার বাজার বিশেষজ্ঞের দাবি, এই সংস্থাটি যেহেতু তাদের ব্যবসা বাড়াচ্ছে কাজেই আগামী দিনে বিশেষ করে নতুন বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই এই সংস্থার স্টকটির দাম আরও বাড়তে পারে।কাজেই 2 টাকারও কম দামের স্টকে বিনিয়োগ করে আগামী দিনে লাভের মুখ দেখতে চাইলে এই সংস্থার স্টকে ভরসা রাখতে পারেন।
Okay guys, just tried rr88slot and it’s pretty cool! Lots of games to choose from, and so far, so good. Might be my new go-to spot. Check it out rr88slot!