হাড় কাঁপানো শীত অতীত, দক্ষিণবঙ্গে এবার বাড়বে তাপমাত্রা, আবহাওয়ার খবর

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ২০২৬-এর শুরুটাও হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে দিয়ে হয়েছে বঙ্গবাসীর। আজ শুক্রবার সকাল থেকেও দাপট ঠান্ডা রয়েছে বাংলায়। সেইসঙ্গে অব্যাহত রয়েছে ঘন কুয়াশার দাপটও। তবে চিন্তা নেই,এই তীব্র ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজও তীব্র ঠান্ডা থাকতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

নববর্ষের দিনে রাজ্যের সবচেয়ে ঠান্ডা স্থান ছিল পাহাড়ি পর্যটন শহর দার্জিলিং, ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সমতল ভূমির মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল বীরভূম জেলার শ্রীনিকেতন এবং নদীয়া জেলার কল্যাণী, যেখানে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য যেসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিসের এক অধিকর্তা জানিয়েছেন, নতুন বছরে ঠান্ডা এবং শুষ্ক উত্তর-পশ্চিম বাতাস দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট ২০২৭-এ মিলবে টিকিট! ভারতের প্রথম বুলেট ট্রেনের উদ্বোধনের দিনক্ষণ, রুট ঘোষণা রেলমন্ত্রীর

মূলত উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বাতাসের ধরণ পরিবর্তিত হবে। উত্তর-পশ্চিম দিকের বাতাস কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুনঃ খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা! ৩ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। জানা গিয়েছে, উপ-হিমালয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুই দিন স্থিতিশীল থাকার পর ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ শীতের তীব্রতা আরও বাড়বে। আইএমডি কলকাতা আরও জানিয়েছে, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ছাড়া, শনিবার পর্যন্ত কিছু জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment