Maruti Suzuki-র এই SUV-তে মিলছে ১ লাখ ১৮ হাজার টাকা ডিসকাউন্ট!

Maruti Suzuki Discount on Grand vitara SUV

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে নিজের এবং পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য SUV গাড়ির খোঁজ করে থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় সংস্থা মারুতি সুজুকি 2026 এর শুরুতেই তাদের জনপ্রিয় ফোরহুইলার মডেল মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার উপর বিপুল ছাড় দিচ্ছে (Maruti Suzuki Discount)। জানলে অবাক হবেন, এই মুহূর্তে দেশীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তাদের গ্র্যান্ড ভিটারা SUV মডেলটির দামের উপর 1,18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার রেখেছে। কাজেই নতুন বছরে পকেট বাঁচিয়ে গাড়ি কেনার কথা ভাবলে মারুতি সুজুকির এই মডেল আপনার জন্য সেরা বিকল্প হতে চলেছে।

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার বৈশিষ্ট্য এবং মাইলেজ

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়িটি মাইলেজ ফ্রেন্ডলি হাইব্রিড প্রযুক্তি, শক্তিশালী রোড প্রেজেন্স এবং আরামদায়ক কেবিনের জন্য বিশেষভাবে পরিচিত। গাড়িটির ইঞ্জিন প্রসঙ্গে কথা বলতে গেলে, এই SUV মডেলটি মূলত তিন ধরনের ইঞ্জিন ভেরিয়েন্টের সাথে আসে। এই মডেলটির একটি 1.5 লিটার পেট্রোল হালকা হাইব্রিড ইঞ্জিন ভেরিয়েন্ট যেমন রয়েছে তেমনই রয়েছে 1.5 লিটার পেট্রোল হেভি হাইব্রিড যুক্ত ইঞ্জিন ভেরিয়েন্ট এবং 1.5 লিটার পেট্রোল সিএনজি ভেরিয়েন্টও। একই সাথে গ্র্যান্ড ভিটারা গাড়িটির ক্ষেত্রে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিন উভয় বিকল্পই উপলব্ধ রয়েছে।

অবশ্যই পড়ুন: পোড়ানো ছাড়াই সহজেই বানিয়ে ফেলুন বেগুন ভর্তা, রইল মুখে জল আনা রেসিপি

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই গাড়িটির মাইলেজ। মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার মাইলেজ মূলত এটির ইঞ্জিনের ধরনের উপর নির্ভর করে। সংস্থাটির দাবি, এই গাড়িটির পেট্রোল ম্যানুয়াল সংস্করণটি 21.11 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। একইভাবে অটোমেটিক ভেরিয়েন্ট 20.58 কিলোমিটার প্রতি লিটার এবং শক্তিশালী হাইব্রিড সংস্করণটি প্রতি লিটারে 27.97 কিলোমিটার মাইলেজ দেয়। তবে যদি সিএনজি ভেরিয়েন্টের কথা বলা হয় সেক্ষেত্রে এই সংস্করণটি প্রতি কেজি সিএনজি গ্যাসে 26.6 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে।

অবশ্যই পড়ুন: ভারত থেকে মুস্তাফিজুরদের ম্যাচ সরাতে পারে ICC, জয় হবে বাংলাদেশের!

সুজুকি গ্র্যান্ড ভিটারার দাম

9 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, পর্যাপ্ত লাইট, এছাড়াও সুরক্ষার জন্য 360 ডিগ্রি ক্যামেরা, 6 এয়ারব্যাগ সহ একাধিক সুবিধাযুক্ত এই গ্র্যান্ড ভিটারা গাড়িটির দাম শুরু হচ্ছে 10 লাখ 77 হাজার টাকা থেকে। এছাড়াও এর সর্বোচ্চ বা টপ ভেরিয়েন্টের দাম 23.24 লাখ থেকে 24 লাখের মধ্যে। তবে চিন্তা নেই। মারুতি সুজুকি এই মুহূর্তে এই বিশেষ SUV মডেলটির উপর 1,18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মারুতি সুজুকির অফিসিয়াল ওয়েবসাইট অথবা স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment