সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। এবার রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীকে নববর্ষের উপহার দিল রাজ্য সরকার। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের (UP Police Constable Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট ৩২,৬৭৯টি শূন্যপদ রয়েছে। আর ইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
রাজ্য পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি
বলে রাখি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগ বোর্ডের তরফ থেকে। জানা যাচ্ছে, এখানে কনস্টেবল সিভিল, পুলিশ কনস্টেবল, আর্মড পুলিশ কনস্টেবল, স্পেশাল সিকিউরিটি ফোর্স, মহিলা ব্যাটালিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হবে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৩২,৬৭৯ টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। তাহলে আবেদন করা যাবে। আর কোনওরকম অতিরিক্ত যোগ্যতা যাওয়া হয়নি।
আরও পড়ুন: অশ্লেষা নক্ষত্রে রোগ ব্যাধি দূর হবে ৪ রাশির! আজকের রাশিফল, ৫ জানুয়ারি
বয়স সীমা কত দরকার?
এই পদে আবেদন করার জন্য ১ জুলাই, ২০২৫ তারিখ অনুযায়ী পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১৮ থেকে ২২ বছর বয়স লাগবে। আর মহিলা প্রার্থীদের ১৮ থেকে ২৫ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে যোগদানের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, শারীরিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
उ0प्र0 पुलिस में आरक्षी नागरिक पुलिस एवं समकक्ष पदों पर सीधी भर्ती- 2025 के अंतर्गत कुल 32679 पदों पर भर्ती हेतु विज्ञप्ति जारी कर दी गयी है। अभ्यर्थी अपना ऑनलाइन आवेदन दिनांक- 31/12/2025 से 30/01/2026 तक कर सकतें है।
आवेदन से पूर्व अभ्यर्थी द्वारा उत्तर प्रदेश पुलिस भर्ती एवं…— Uttar Pradesh Police Recruitment & Promotion Board (@upprpb) December 31, 2025
আরও পড়ুন: পূর্ব রেলে ট্রেন বাতিল, ভেনেজুয়েলায় অশান্তি…! আজকের সেরা ১০ খবর (৪ জানুয়ারি)
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৩১ ডিসেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আরও পড়ুন: নতুন বছরে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের জন্য একাধিক নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।