প্রীতি পোদ্দার, কলকাতা: দাম্পত্য জীবনে কলহের কারণে চরম সিদ্ধান্ত! ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা গায়িকা দেবলীনা নন্দীর (Debolina Nandy Attempt Suicide)। সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হলেন এই দেবলীনা নন্দী। প্রায় সময়ই তাকে নানা ভিডিওতে দেখা যায়। কখনো তিনি তাঁর বাড়ির কোনো মুহূর্তের ভিডিও ছাড়েন তো কখনও আবার কর্মক্ষেত্রের ভিডিও ছাড়েন। সব সময় হৈ-হুলোড়ের মধ্যে থাকতে তিনি ভালোবাসতেন। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপদ।
ঠিক কী হয়েছিল দেবলীনা নন্দীর?
বরাবরই সমাজ মাধ্যমে হাসিমুখে ছবি পোস্ট করতে দেখা যায় সংগীতশিল্পী দেবলীনা নন্দীকে। জীবনের খুঁটিনাটি সব কিছুই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। নানান জায়গায় তাঁর স্টেজ শো মাতিয়ে রাখে দর্শকদের। গায়িকা দেবলীনা নন্দী ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রবাহ নন্দীর সঙ্গে যিনি কর্মসূত্রে একজন পাইলট। কিন্তু সেই সম্পর্কের মধ্যেই যে চিড়টা ধরেছে তা কেউই আন্দাজ করতে পারেনি। গায়িকার মানসিক চাপ দিনের পর দিন বাড়তে থাকায় পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করে যে রীতিমত সে আত্মহত্যার চেষ্টা করলেন।
লাইভে দেবলীনা
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আচমকাই দেখা যায় দেবলীনা নন্দীর একটি লাইভ ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে তিনি ভালো নেই। লাইভে তিনি জানান, সব দিকে সমস্যা চলছে। প্রথমে কর্মজীবন নিয়ে সমস্যার কথা বলতে শুরু করেন। তারপর অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তিনি বরাবরই সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সংসার করতে গিয়ে তাঁকে বারবার শুনতে হয়েছে বাপের বাড়ির মানুষদের ছেড়ে দিতে হবে। আর এই কষ্ট যন্ত্রণা নাকি ধীরে ধীরে তাঁকে মেরে ফেলছিল তাই তিনি হেরে গিয়েছেন বলেই দাবি করেন।
আত্মহত্যার আভাস দেবলীনার
লাইভ চলাকালীন গায়িকা দেবলীনা নন্দী, একবারও তাঁর শ্বশুরবাড়ির নাম উল্লেখ করেননি। তিনি বারবার শুধু বলেছিলেন, “ আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। এই লাইভটা হয়তো যখন সকলে দেখবে তখন আমি থাকবো না। হয়তো আমাকে নিয়ে নিউজ তৈরি হয়ে যাবে। তবে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ সময়ে আমি সেজেগুজে থাকি তাই আজ খুব সুন্দর করে সেজেছি।” এই ভিডিও ভাইরাল হতেই সকলে কমেন্ট করে বারবার দেবলীনাকে মন শক্ত করতে বলেন। কিন্তু শেষ পর্যন্ত কারোর কথা না মেনেই সে আত্মহত্যার চেষ্টা করলেন।
আরও পড়ুন: ১৬৭০ কোটি খরচ, আজই মুড়ি গঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে নির্মাণ শেষ?
দেবলীনা নন্দীর লাইভ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই জানা যায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বর্তমানে দেবলীনা হাসপাতালে ভর্তি। তবে এইমুহুর্তে শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হওয়ার খবর দিয়েছেন দেবলীনার খুব ভালো বন্ধু সায়ক। ইতিমধ্যেই তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে বেডে শুয়ে রয়েছেন গায়িকা। ক্যাপশনের মাধ্যমে জানা যায়, দেবলীনা এখন তুলনায় ভালো আছেন। এত ভালো সম্পর্কের মাঝে ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে হল দেবলীনাকে, সমস্ত দিক খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন গায়িকার ফ্যান ফলোয়ার্সরা।