রোজ 2GB ডেটা, আনলিমিটেড কল, OTT, SMS! সস্তায় ৩৬৫ দিনের প্ল্যান Airtel-র

Airtel Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসে রিচার্জের ঝামেলা এড়িয়ে চলতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। যদি আপনি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন, তাহলে তারা এমন একটি দীর্ঘমেয়াদি প্ল্যান (Airtel Recharge Plan) নিয়ে এসেছে যা হতে পারে আপনার জন্য দারুণ সমাধান। টেলিকম সংস্থাটির এই প্ল্যানে 365 দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করা যাবে। এমনকি ডেটা, কলিং, এসএমএস থেকে শুরু করে বিনামূলের ওটিটি-র সুবিধা মিলবে।

এয়ারটেলের 365 দিনের রিচার্জ প্ল্যান

সম্প্রতি এয়ারটেল গ্রাহকদের জন্য 3599 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করছে যা গোটা এক বছর বা 365 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। আর এই প্ল্যানে পর্যাপ্ত পরিমাণ ডেটা, আনলিমিটেড কলিং এবং অতিরিক্ত ডিজিটাল সুবিধা পাওয়া যাচ্ছে, যা গ্রাহকদের এই প্ল্যানের প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে তুলছে।

কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে?

এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল—

  • এই প্ল্যান রিচার্জ করলে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা উপভোগ করা যাবে।
  • প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, বছরে মোট 730GB ডাটা ব্যবহার করার সুযোগ মিলবে। আর সবথেকে বড় ব্যাপার, দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও 64kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
  • তবে এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল আনলিমিটেড 5G ডেটা। যারা 5G স্মার্টফোন ব্যবহার করেন, তারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
  • প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যাবে।

মিলছে ফ্রি ওটিটি এবং ডিজিটাল সুবিধা

তবে এই প্ল্যানে যে শুধুমাত্র কল ডেটা বা এসএমএস দেওয়া হচ্ছে এমনটা নয়। বরং, বিনামূল্যে ডিজিটাল বেনিফিটও দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্ল্যান রিচার্জ করলে Airtel Xstream Play অ্যাক্সেস পাওয়া যাবে, যেখানে একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। পাশাপাশি SonyLIV এর ফ্রি ভার্সন মিলবে এবং Amazon MX Player এর সুবিধাও পাওয়া যাবে। অন্যদিকে VROTT, Chaupal, Runn TV, Distro TV সহ আরও বেশ কিছু চ্যানেল পাওয়া যাবে। আর হ্যালো টিউন্সের ফ্রি সুবিধাও থাকবে। অর্থাৎ, 30 দিনের জন্য যে কোনও হ্যালো টিউন্স সম্পূর্ণ বিনামূল্যে সেট করতে পারবেন।

আরও পড়ুন: শীর্ষে আমেরিকা, শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে পাকিস্তানকে টেক্কা তুরস্কের! কত নম্বরে ভারত?

বিশেষ করে যারা বারবার রিচার্জ করতে চান না এবং সারা বছর স্থায়ী একটি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে দারুণ বিকল্প। তাই আজই Airtel Thanks অ্যাপ অথবা এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যান রিচার্জ করে আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন।

Leave a Comment