সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ জানুয়ারি, রবিবার। সিঙ্গুরে মমতাকে আক্রমণ মোদীর, বিজেপি প্রধানকে অপহরণ, বাংলাদেশে খুন হিন্দু হোটেল ব্যবসায়ী, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সিঙ্গুরে মমতাকে তুমুল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী
সিঙ্গুরে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেছেন, শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য বাংলায় পরিবর্তন দরকার। টাটা প্রমাণ করেছিল বাংলার শিল্প সম্ভাবনা। কিন্তু দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অভাবে আটকে গিয়েছে। এমনকি মোদী ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্প, জুট শিল্প বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন। কেন্দ্রীয় চিঠি এবং ডিজিটাল প্রকল্পে রাজ্য সরকার কোনও রকম সাড়া দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কলকাতার ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি
কলকাতার ব্যবসায়ী প্রত্যুষ কুমার সুরেকাকে এবার ২৮০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি মামলায় ইডি গ্রেফতার করেছে। তিনি শ্রী গণেশ জুয়েলারি হাউজ লিমিটেডের প্রোমোটার ছিলেন বলে খবর, যারা ২৫ টি ব্যাঙ্ক থেকে ২৬৭২ কোটি টাকার ঋণ নিয়ে তা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। এদিকে ২০১১-১২ সালে নেওয়া ঋণ গয়নার কাজে ব্যবহার না করে সোলার পাওয়ার প্রকল্পে পাঠানো হয়েছিল। ভুয়ো রেকর্ড, ডিরেক্টর এবং চুক্তি ব্যবহার করে টাকা ঘোরানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের
তামিলনাড়ুতে নির্মাণ কাজের সময় পাহাড় ধসে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের। নিহত তিনজন হলেন ওবাইদুর রহমান, হাবিল শেখ এবং নাজমুল হক। তারা কয়েক মাস আগে লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। শনিবার দুপুরবেলা ফাউন্ডেশন কাজের সময় পাহাড়ের একটি অংশ তাদের উপর মাথার উপর চাপা পড়ে। দ্রুত উদ্ধার করা হলেও চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে মুর্শিদাবাদে নেমে এসেছে শোকের ছায়া। এমনকি পরিবারের সদস্যরা একমাত্র উপার্জনকারী হারিয়ে দিশেহারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হল স্যালারি অ্যাকাউন্ট স্কিম
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ এবার নতুন স্যালারি অ্যাকাউন্ট স্কিম চালু করল। এই একক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কিং থেকে শুরু করে বীমা, ঋণ বা কার্ড সংক্রান্ত বিভিন্ন রকম সুবিধা পাওয়া যাবে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, বিনামূল্যে ডিজিটাল লেনদেন, কম সুদে ঋণ এবং প্রসেসিং ফিতেও থাকতে ছাড়। সবথেকে বড় আকর্ষণ, ১.৫ কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। এমনকি ২ কোটি টাকার বিমান দুর্ঘটনা বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা মিলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাদেশে খুন হিন্দু হোটেল ব্যবসায়ী
বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জে সামান্য ঝামেলা থামাতে গিয়ে খুন হয়েছেন হিন্দু হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র দাস। তাঁর বয়স ৫৫। শনিবার সকালবেলা তাঁর হোটেলের কর্মী অনন্ত দাসের সঙ্গে কাস্টমারের ঝামেলা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্মীকে বাঁচাতে গেলে অভিযুক্ত মাসুম মিয়া এবং তাঁর বাবা-মা লিটনের উপর হামলা চালিয়েছে বলেই অভিযোগ। জানা যাচ্ছে, বেলচা দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ তিন অভিযুক্তকে আটক করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা শুরুর দিনক্ষণ
পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-বেনারস অমৃত ভারতে এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা আগামী ২৩ জানুয়ারি থেকেই শুরু হবে। ট্রেন নম্বর ২২৫৮৮ শিয়ালদা-বেনারস রুটে চলবে ২৩ জানুয়ারি থেকে এবং ২২৫৮৭ শিয়ালদা-বেনারস ট্রেন চলবে ২৪ জানুয়ারি থেকে। বেনারস থেকে ট্রেনটি ছাড়বে রাত দশটা দশ মিনিটে এবং পরদিন সন্ধ্যাবেলা ৭:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। আর সাপ্তাহিকভাবেই চলবে ট্রেনটি এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, পাটনা, আসানসোল, দুর্গাপুর সহ একাধিক স্টেশনে দাঁড়াবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) চারধাম যাত্রায় ব্যবহার করা যাবে না মোবাইল ফোন
চারধাম যাত্রার ক্ষেত্রে এবার আসলো বিরাট পরিবর্তন। উত্তরাখন্ড সরকার নতুন নিয়ম চালু করল। কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুধাত্রী মন্দির চত্বরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। ফলে তীর্থযাত্রীরা আর কোনও ভাবেই রিল ভিডিও বা ব্লগ বানাতে পারবে না। সরকার দাবী করছে, ধর্মীয় মর্যাদা রক্ষা এবং স্বাধীনতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়ওয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, মন্দির এলাকায় মোবাইল নিয়ে কোনও ভাবেই আর প্রবেশ করা যাবে না। কিন্তু দর্শনার্থীদের সুবিধার জন্য মন্দিরের বাইরে নিরাপদে মোবাইল রাখার ব্যবস্থা করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি প্রধানকে অপহরণ
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান ভবানী মন্ডল ফেসবুকে অপহরণের দাবি জানিয়ে লাইভ লোকেশন শেয়ার করার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পোস্ট থেকে খেজুরি থানার পুলিশ দ্রুত জাহানাবাদ এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে। ভবানী অভিযোগ করছে, কাজ শেষে ফেরার পথে তাঁকে অপহরণ করে শ্বশুরবাড়িতে আটকে পঞ্চায়েতের টাকা আদায়ের চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বামী সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলেই রিপোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) হাওয়া-কামাখ্যা রুটে বন্দে ভারত স্লিপারের কমার্শিয়াল যাত্রা শুরুর দিনক্ষণ
হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের কমার্শিয়াল যাত্রা শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল জানিয়েছে, ঐদিন সন্ধ্যেবেলা কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটি রুটে প্রথম ট্রেন রওনা দেবে। নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, মালদা টাউনসহ একাধিক স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি। আর ১৬ কোচের এই ট্রেনে ৮২০ জন যাত্রী বহন করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পাচার হওয়া শিশুদেরকে বাঁচিয়ে রেলের সর্বোচ্চ সম্মান অগ্নিকন্যা চন্দনার
উত্তরপ্রদেশ রেল নেটওয়ার্কে গত তিন বছরে পাচার এবং নির্যাতনের হাত থেকে প্রায় ১৫০০ জন শিশু কিশোরকে উদ্ধার করে ভারতীয় রেলের সর্বোচ্চ সম্মান পেয়েছেন আরপিএফ অফিসার চন্দনা সেনা। শুধুমাত্র ২০২৪ সালেই তিনি ৪৯৪ জন শিশুকে উদ্ধার অভিযানের জন্য নেতৃত্ব দিয়েছেন। এমনকি তার মধ্যে ১৫২ জনকে নিজেই উদ্ধার করেছেন। শিশু শ্রম এবং পাচার রুখার জন্য তাঁর অসামান্য ভূমিকার ক্ষেত্রে ৯ জনুয়ারি তাঁকে অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার দেওয়া হয়। আর সম্মান পাওয়ার পরও তিনি উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন